ফের নাক থেকে রক্তক্ষরণ, আইসিইউতে ভর্তি রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী

অসুস্থ রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী। আচমকাই নাক থেকে রক্তক্ষরণ শুরু হয় তাঁর।

কলকাতা, ৭ মে : ফের নতুন করে নাক থেকে রক্ত ক্ষরণ হওয়ায় আইসিইউতে ভর্তি করা হল রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীকে। তাঁর সিটিস্ক্যান করা হয়। সকালে নাক থেকে রক্তক্ষরণের সমস্যা নিয়ে রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীকে ভর্তি করা হয় দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে। ইতিমধ্যেই রাজ্যপালের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাসপাতালে্ রাজ্যপালকে দেখতে যান শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এছাড়াও বিজেপির এক প্রতিনিধি দলও যায় রাজ্যপালের শারীরিক অবস্থার খোঁজ নিতে। সিপিএম-এর তরফেও এক প্রতিনিধি আজ হাসপাতালে যায়,রাজ্যপালের স্বাস্থ্য সংক্রান্ত খোংজ খবর নিতে।

অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি রাজ্যপাল কেশরী নাথ ত্রিপাঠি

এর আগে আচমকাই রবিবার সকালে নাক থেকে রক্তক্ষরণ শুরু হয় তাঁর। অসুস্থ অবস্থায় তাঁকে দক্ষিণ কলকাতার এক বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়। তার পর সেই রক্ত ক্ষরণ বন্ধ হলে, চিকিৎসকরা তাঁকে পর্যবেক্ষণে রেখে, তারপর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। তবে নতুন করে আবার রক্তক্ষরণ শুরু হওয়ায় এখনই তাঁকে হাসপাতাল থেকে ছাড়া হচ্ছেনা।

সকালে, হাসপাতালে চিকিৎসার পর, রাজ্যপালের রক্তক্ষরণ বন্ধ হলেও বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়। তাঁর শারীরিক অবস্থার পর্যবেক্ষণের জন্য গঠন করা হয়েছে একটি বিশেষ মেডিক্যাল টিম। ৪ জনের এই মেডিক্যাল টিমই এখন রাজ্যপালের শারীরিক অবস্থার পর্যবেক্ষণের দায়িত্বে রয়েছেন। তবে তাঁর অবস্থা এখন স্থিতিশীল বলে জানা গিয়েছে। কোনও ক্ষত থেকে এই রক্তক্ষরণ বলে প্রাথমিকভাবে মনে করছেন চিকিৎসকরা। তবে রাজ্যপালের শারীরিক অবস্থার বেশ কিছু পরীক্ষা নিরীক্ষার পরই এই বিষয়টি স্পষ্ট হবে। বর্তমানে দক্ষিণ কলকাতার ওই বেসরকারি হাসপাতাল জুড়ে রয়েছে কড়া পুলিশি নিরাপত্তা।

রাজ্যপালের শারীরিক পরিক্ষা নিরীক্ষার পর, সাইনাস থেকে এই রক্তক্ষরণ বলে দাবি চিকিৎসকদের। তবে আপাতত তিনি সঙ্কটমুক্ত বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। ২৪ ঘণ্টা তাঁকে পর্যবেক্ষণে রাখা হবে বলে জানিয়েছে হাসপাতাল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+