পঞ্চায়েতের আবহে 'কৌশলী' রাজ্যপাল! চা-চক্রে আমন্ত্রণ এইসব বুদ্ধিজীবীদের

বুদ্ধিজীবীদের চা-চক্রে আমন্ত্রণ জানালেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী।২৬ এপ্রিল বৃহস্পতিবার বিকেল ৪টেয় রাজভবনে এই আমন্ত্রণ জানানো হয়েছে।ইতিমধ্যেই রাজ্যপালের সচিবের তরফে আমন্ত্রিতদের বাড়িতে চিঠি যাচ্ছে

বুদ্ধিজীবীদের চা-চক্রে আমন্ত্রণ জানালেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী। ২৬ এপ্রিল বৃহস্পতিবার বিকেল চারটেয় রাজভবনে এই আমন্ত্রণ জানানো হয়েছে। ইতিমধ্যেই রাজ্যপালের সচিবের তরফে আমন্ত্রিতদের বাড়িতে চিঠি যেতে শুরু করেছে। তবে কী বিষয়ে আলাপ আলোচনা, তা উল্লেখ করা হয়নি, আমন্ত্রণী চিঠিতে।

পঞ্চায়েতের আবহে কৌশলী রাজ্যপাল! চা-চক্রে আমন্ত্রণ এইসব বুদ্ধিজীবীদের

পঞ্চায়েত নির্বাচন নিয়ে রাজ্যে সন্ত্রাসের আবহের মধ্যেই বিশিষ্টজনেদের চা-চক্রে আমন্ত্রণ জানালেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী। রাজভবন সূত্রে জানা গিয়েছে, তালিকায় রয়েছেন, কবি শঙ্খ ঘোষ, সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়, কবি জয় গোস্বামী, নবনীতা দেবসেন, নৃসিংহ প্রসাদ ভাদুরী, সুগত বসু, সুকান্ত চৌধুরী, সুরঞ্জন দাস-এর মতো আরও বেশ কয়েকজন আমন্ত্রিতদের তালিকায় স্থান পেয়েছেন।

রাজ্যপালের তরফে রাজ্যের বিশিষ্টজনেদের কাছে চিঠি পাঠিয়েছেন রাজ্যপালের সচিব। তবে কোন বিষয়ে আলাপ আলোচনা তার উল্লেখ করা হয়নি ওই চিঠিতে।

এই মধ্যে কবি শঙ্খ ঘোষ জানিয়ে দিয়েছেন, তিনি যেতে পারবেন না। শীর্ষেন্দু মুখোপাধ্যায় জানিয়েছেন, রাজ্যপালের তরফে নানা সময়ে আমন্ত্রণের চিঠি আসে। এবারও এসেছে। কারণ উল্লেখ করা হয়নি। চা-চক্রে যাওয়ার ব্যাপারে তিনি এখনও কোনও সিদ্ধান্ত নেননি।

রাজভবন সূত্রে জানা গিয়েছে, রাজ্যের বিশিষ্টজনেদের সঙ্গে আলোচনা বজায় রাখতে চান রাজ্যপাল। এবার কবি, সাহিত্যিক, ইতিহাসবিদদের আমন্ত্রণ জানানো হয়েছে। এর পরবর্তী সময়ে সমাজে অন্য অংশের বিশিষ্টজনেদেরও আমন্ত্রণ জানানো হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+