পঞ্চায়েতের মনোনয়ন ঘিরে অশান্তি! রাজ্যপাল-নির্বাচন কমিশনার বৈঠক

পঞ্চায়েত ভোটের প্রস্তুতি নিয়ে নির্বাচন কমিশনার অমরেন্দ্রকুমার সিংয়ের কাছে বাহিনী সংক্রান্ত তথ্য চাইলেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী। রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রায় ৪৫ মিনিট বৈঠক হয় দুজনের।

পঞ্চায়েত ভোটের প্রস্তুতি নিয়ে নির্বাচন কমিশনার অমরেন্দ্রকুমার সিংয়ের কাছে বাহিনী সংক্রান্ত তথ্য চাইলেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী। রাজ্যপালের ডাকে বুধবার বেলা পৌনে বারোটা নাগাদ রাজভবনে গিয়েছিলেন রাজ্য নির্বাচন কমিশনার অমরেন্দ্রকুমার সিং। রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রায় ৪৫ মিনিট বৈঠক হয় দুজনের। এদিন সকালে রাজ্যের মুখ্যসচিব এবং স্বরাষ্ট্রসচিবের সঙ্গেও বিষয়টি নিয়ে বৈঠক করেন রাজ্যপাল।

পঞ্চায়েতের মনোনয়ন ঘিরে অশান্তি! রাজ্যপাল-নির্বাচন কমিশনার বৈঠক

পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পেশে শুরু হয়েছে সোমবার। সেই দিন থেকেই রাজ্য জুড়ে শুরু হয়েছে অশান্তি। মঙ্গলবার সেই অশান্তি চূড়ান্ত জায়গায় পৌঁছয়। বীরভূম, মুর্শিদাবাদ, হুগলির আরামবাগ থেকে সংঘর্ষের খবর আসে। যার জন্য মূলত শাসকদলকে দায়ি করে বিরোধীরা। এনিয়ে বিজেপি ও কংগ্রেসের প্রতিনিধিদল রাজ্যপালের সঙ্গে দেখাও করে। সোমবার কংগ্রেসের প্রতিনিধি দল রাজ্যপালের কাছে যায়। মঙ্গলবার যায় বিজেপি-র প্রতিনিধিদল। তারপরই নির্বাচন কমিশনার অমরেন্দ্রকুমার সিংকে তলব করেন রাজ্যপাল। এই ঘটনায় রাজ্যপালের রাজনৈতিক নিরপেক্ষতা নিয়েই প্রশ্ন তোলেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।

সূত্রের খবর, রাজ্যপাল এদিন নির্বাচন কমিশনারের কাছে জানতে চান, ভোটের নিরাপত্তার ব্যাপারে রাজ্য কী কী পদক্ষেপ করেছে, কী বাহিনী রয়েছে কমিশনারের কাছে। এমন কী ভোট কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন রয়েছে কিনা তাও সবিস্তারে জানতে চান রাজ্যপাল।

সূত্রের খবর, রাজ্যপালের কাছে সমস্ত ঘটনা বিস্তারিতভাবে জানিয়েছেন কমিশনার। তিনি জানিয়েছেন, যে সব জেলায় পঞ্চায়েত নির্বাচন হবে সেই সব জেলার এসডিও, বিডিও, ডিএম, এসপিদের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। কমিশনের দপ্তরে ও নবান্নে কন্ট্রোল রুম খোলা হয়েছে। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সাক্ষাতের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাজ্য নির্বাচন কমিশনার বলেন, তিনি রাজ্যপালকে মনোনয়ন জমা ও নির্বাচনের অন্যান্য বিষয়ে জানিয়েছেন। রাজ্যপাল সন্তুষ্ট হয়েছেন বলে দাবি রাজ্যের নির্বাচন কমিশনারের। কেন্দ্রীয় বাহিনী নিয়ে কথা হয়েছে কিনা সেই প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার সম্মতি সূচক উত্তর দেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+