'পছন্দ' নয়! মকর সংক্রান্তিতে রাজ্যের বাইরে রাজ্যপাল
এবারের মকর সংক্রান্তি রাজ্যের বাইরেই কাটাচ্ছেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী। এদিন তিনি প্রয়াগে স্নান করেন বলেও সূত্রের খবর।
এবারের মকর সংক্রান্তি রাজ্যের বাইরেই কাটাচ্ছেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী। এদিন তিনি প্রয়াগে স্নান করেন বলেও সূত্রের খবর। রবিবার রাতে শহর ছাড়েন রাজ্যপাল। প্রসঙ্গত রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী এলাহাবাদের স্থায়ী বাসিন্দা। এবার সেই শহরেই বসেছে কুম্ভমেলা। সঙ্গে চলছে শাহি স্নান।

রাজভবন সূত্রের খবর অনুযায়ী, রবিবারই এলাহাবাদ পৌঁছে যান কেশরীনাথ ত্রিপাঠী। মঙ্গলবার কর্মসূচির মধ্যেই তিনি স্নানে অংশ নেন বলে জানা গিয়েছে। বুধবার রাতে তাঁর কলকাতায় ফেরার কথা রয়েছে।
২০১৪-র ১৪ জুলাই কেশরীনাথ ত্রিপাঠীকে পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে ঘোষণা করা হয়। সেক্ষেত্রে রাজ্যে তাঁর কার্যকালের মেয়াদ জুলাই পর্যন্ত। এরই মধ্যে এসে যাবে নতুন সরকার। সেক্ষেত্রে তাঁর কার্যকালের মেয়াদ বাড়ে কিনা এখন সেটাই দেখার।












Click it and Unblock the Notifications