ডিনারে আমন্ত্রণ মুখ্যমন্ত্রী, মন্ত্রী, স্পিকারকে! রাজ্যপালের পদক্ষেপ নিয়ে জল্পনা

রাজ্যের মুখ্যমন্ত্রী ও মন্ত্রীদের ডিনারে আমন্ত্রণ জানালেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী।

রাজ্যের মুখ্যমন্ত্রী ও মন্ত্রীদের ডিনারে আমন্ত্রণ জানালেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী। এদিন রাত আটটায় রাজভবনে আমন্ত্রণ জানানো হয়েছে। রাজ্যপালের এই আমন্ত্রণ নিয়ে জল্পনা শুরু হয়েছে।

ডিনারে আমন্ত্রণ মুখ্যমন্ত্রী, মন্ত্রী, স্পিকারকে! রাজ্যপালের পদক্ষেপ নিয়ে জল্পনা

ডিনারে রাজভবনে আমন্ত্রিতদের তালিকায় মুখ্যমন্ত্রী, রাজ্যের মন্ত্রীরা ছাড়াও রয়েছেন, স্পিকার, ডেপুটি স্পিকারও। তালিকায় রয়েছেন বিরোধী দলনেতা এবং বিধানসভায় অন্যদলের নেতারাও।

জানা গিয়েছে ২৩ জুলাই রাজ্যপালের কার্যকালের মেয়াদ শেষ হচ্ছে। তার আগে রাজ্যপালের ডাকে এই ডিনার যথেষ্ট তাৎপর্যপূর্ণ। এই রাজ্যপালের কার্যকালের মেয়াদ বৃদ্ধি করা হবে কিনা তা এখনও পরিষ্কার নয়।
২০১৪-র ২৪ জুলাই পশ্চিমবঙ্গের ২৪ তম রাজ্যপাল হিসেবে শপথ নিয়েছিলেন তিনি। এর আগে তিনি বিহার, মেঘালয় এবং মিজোরামের রাজ্যপাল হিসেবেও কাজ করেছেন তিনি। কেশরীনাথ ত্রিপাঠী উত্তরপ্রদেশ বিধানসভায় তিনবারের স্পিকার এবং পাঁচবারের বিধায়ক ছিলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+