কোর্ট মিটিং-এর সভাপতিত্ব! বদল করতে হবে বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত, হুঁশিয়ারি দিলেন রাজ্যপাল

বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত বদল করতে হুঁশিয়ারি দিলেন রাজ্যপাল জগদীপ ধনকর। এদিন সন্ধেয় তিনি টুইটে জানান, সোমবার বিশ্ববিদ্যালয়ের কোর্ট মিটিং-এ তিনি সভাপতিত্ব করবেন।

বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত বদল করতে হুঁশিয়ারি দিলেন রাজ্যপাল জগদীপ ধনকর। এদিন সন্ধেয় তিনি টুইটে জানান, সোমবার বিশ্ববিদ্যালয়ের কোর্ট মিটিং-এ তিনি সভাপতিত্ব করবেন। এর আগে এগজিকিউটিভ কাউন্সিলকে তিনি বলেছিলেন সমাবর্তনে তাঁর হাজিরা থাকা নিয়ে আগেকার সিদ্ধান্ত প্রত্যাহার করুক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

কোর্ট মিটিং-এর সভাপতিত্ব

সোমবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নবম কোর্টের দশম মিটিং-এর সভাপতিত্ব করবেন রাজ্যপাল জগদীপ ধনকর। দুপুর দুটোয় বিশ্ববিদ্যালয়ে সেই বৈঠক হবে। বিষয়টি নিয়ে নিজেই টুইট করেছেন রাজ্যপাল।

রাজ্যপালকে ছাড়াই সমাবর্তনের সিদ্ধান্ত

রাজ্যপালকে ছাড়াই সমাবর্তনের সিদ্ধান্ত

এর আগে রাজ্যপালকে ছাড়াই সমাবর্তনের সিদ্ধান্ত নিয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিষয়টি নিয়ে শনিবার বসেছিল এগজিকিউটিভ কাউন্সিলের বৈঠক। সেখানেই সিদ্ধান্ত হয়েছিল রাজ্যপালকে ছাড়াই হবে অনুষ্ঠান। বিশেষ সমাবর্তন না হওয়ায় রাজ্যপালকে না আসলেও হবে। সোমবার কোর্টের বৈঠকে এই সিদ্ধান্তে চূড়ান্ত শিলমোহর দেওয়ার কথা ছিল।

উপাচার্য শুধু নামেই

রাজ্যপালের অভিযোগ ছিল উপাচার্য শুধু নামেই রয়েছেন। কিন্তু শিক্ষার রাজনীকরণ হয়েছে। তিনি ছাত্রছাত্রীদের ভবিষ্যত বাঁচাবেন বলেও মন্তব্য করেন। রাজ্যপাল এও বলেন, তিনি চান না, তাঁর পদের ক্ষমতার সম্পূর্ণ প্রয়োগ করতে।

একের পর এক অনুষ্ঠান বাতিলে ক্ষোভ

ক্ষোভপ্রকাশ করে রাজ্যপাল বলেন, শুধু বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানই নয়, প্রশাসনের অঙ্গুলিহেলনে গতমাসে তাঁর বহু অনুষ্ঠান বাতিল হয়ে গিয়েছে। অনুষ্ঠান প্রস্তুতির একেবারে শেষ পর্যায়ে গিয়ে আয়োজকদের হুমকি দেওয়ার অভিযোগ করেছিলেন রাজ্যপাল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+