দায়িত্ব পালনে ব্যর্থ রাজ্য সরকার, ফের আক্রমণ ধনখড়ের

দায়িত্ব পালনে ব্যর্থ রাজ্য সরকার, ফের আক্রমণ ধনখড়ের

পূর্ব মেদিনীপুরের তমলুকে বর্গভীমা মন্দিরে গিয়ে পুজো দিয়ে রাজ্যের একাধিক বিষয় নিয়ে মুখ্যমন্ত্রীকে নিশানা করলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। রাজ্যের একাধিক প্রান্তে দুর্নীতির পাশাপাশি রাজ্য প্রশাসনের ভূমিকা ও দায়িত্ব পালন নিয়েও প্রশ্ন তুললেন রাজ্যপাল।

দায়িত্ব পালনে ব্যর্থ রাজ্য সরকার, ফের আক্রমণ ধনখড়ের

এদিন সস্ত্রীক পূর্ব মেদিনীপুরের তমলুকে বর্গভীমা মন্দিরে গিয়ে পুজো দেন রাজ্যপাল জগদীপ ধনকড়। সেখান থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রীকে নিশানা করে তিনি বলেন, 'মুখ্যমন্ত্রী ঠিকভাবে তাঁর দায়িত্ব পালন করতে পারছেন না।'

এদিন এই অভিযোগের পাশাপাশি তিনি আরও বলেন, '২০২০ সালে অনেক বাঁধা পেরিয়ে বছর শেষ হয়েছে। নতুন বছরে বাংলায় শান্তি ফিরে আসুক। দেশের জন্য প্রাণ দিয়েছিলেন মাতঙ্গিনী হাজরা, ক্ষুদিরাম বসু সহ মেদিনীপুরের বীর শহিদরা। আমাদের উচিত তাঁদের দেখানো পথে এগিয়ে চলা।

পাশাপাশি তিনি আরও বলেন, 'ভারতের মধ্যে কেউ বহিরাগত নয়। এমন বলা মানে সংবিধানে আঘাত করা। একটাই ভারতবর্ষ। নাগরিকদের একটাই পরিচিতি। কেউ ভারতের বাইরে নয়''।

পূর্ব মেদিনীপুর সফরে গিয়ে আম্ফান দুর্নীতি প্রসঙ্গ নিয়ে রাজ্য প্রশাসনের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ করেন রাজ্যপাল। তিনি বলেন, ''আম্ফানের পর বিকল হয়ে গিয়েছিল রাজ্য প্রশাসন। ঘূর্ণিঝড়ের পূর্বাভাস থাকা সত্ত্বেও পরিস্থিতি মোকাবিলায় কেন প্রস্তুত ছিল না রাজ্য প্রশাসন।'

রাজ্য প্রশাসনকে নিশানা করে তিনি বলেন, 'সরকারি আধিকারিকরা দলদাসে পরিণত হয়েছে। তাঁরা জন সাধারণের কাজ না করে রাজনৈতিক দলদাসে পরিণত হয়েছে। আম্ফানে আর্থিক সাহায্য ও করোনা মোকাবিলায় আর্থিক বরাদ্দেও দুর্নীতি হয়েছে।

তিনি বলেন, 'আম্ফানে আর্থিক সাহায্য, করোনা মোকাবিলার বরাদ্দে দুর্নীতি হয়েছে। আদালত এ নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছিল। তা নিয়েও ভয় পাচ্ছে রাজ্য সরকার।' আমফান নিয়ে আগাম সতর্কতা থাকলেও রাজ্য সরকার মোকাবিলায় ব্যর্থ হয়েছে বলেও অভিযোগ ধনকড়ের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+