ফের বিস্ফোরক রাজ্যপাল! তাঁকে ডিল করতে কোন উপায় নেওয়া উচিত, উপদেশ ধনকরের
ফের বিস্ফোরক রাজ্যপাল। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে তিনি বলেন, রাজ্যপালকে ডিল করা কাজ মুখ্যমন্ত্রীর। যদি তা না পারেন, তাহলে আলাদা করে একটি বিভাগ রাখা হোক।
ফের বিস্ফোরক রাজ্যপাল জগদীপ ধনকর। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে তিনি বলেন, রাজ্যপালকে ডিল করা কাজ মুখ্যমন্ত্রীর। যদি তা না পারেন, তাহলে আলাদা করে একটি বিভাগ রাখা হোক। আর একজন মন্ত্রীকে দায়িত্ব দিয়ে দেওয়া হোক। মন্তব্য করেছেন রাজ্যপাল।

রবীন্দ্র সরোবরে রাজ্যপাল
এদিন সকালে প্রার্তর্ভ্রমণে বেরিয়ে রাজ্যপাল চলে যান রবীন্দ্র সরোবরে। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী। রাজ্যপালকে দেখে অনেকেই এগিয়ে যান, কথা বলতে। রাজ্যপাল তাঁদের সঙ্গে কথা বলেন। অনেকেই আবার সেলফি তোলার আব্দার করেন। তাঁদের সঙ্গে ছবি তোলেন রাজ্যপাল।

তাঁকে ডিল করা কাজ মুখ্যমন্ত্রীর, বললেন রাজ্যপাল
রাজ্যপাল এদিন বলেন, তাঁকে ডিল করা কাজ মুখ্যমন্ত্রীর। তা যদি না হয়, অন্য মন্ত্রীদের দিয়ে না বলিয়ে, একমন্ত্রীকে দিয়ে বিভাগ বানিয়ে দেওয়া হোক। তাঁকেই দায়িত্ব দেওয়া হোক। যাতে তিনিই রাজ্যপালকে নিয়ে সবকথা উত্তর দেন।

বিজেপির মুখপত্র বলায় পাল্টা আক্রমণ
তৃণমূলের তরফে রাজ্যপালকে উদ্দেশ্য করে বিজেপির মুখপত্র বলা হয়েছিল। এছাড়াও মুখ্যমন্ত্রী বলেছিলেন, সংবিধান মেনে যুক্তরাষ্ট্রীয় কাঠামো থাকা উচিত। কেউ কেউ সমান্তরাল প্রশাসন চালানোর চেষ্টা করছেন বলে অভিযোগ করেছিলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছিলেন, কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার উভয়েই নির্বাচিত। তার উত্তর দিয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনকর। রাজ্যপাল বলেছিলেন, যখন তিনি সাইক্লোন বুলবুলের মোকাবিলায় মুখ্যমন্ত্রী প্রশংসা করেছিলেন, তখন কেউ তাঁকে( জগদীপ ধনকর) মুখ্যমন্ত্রীর মুখপত্র বলেননি। রাজ্যের শিক্ষা, স্বাস্থ্য এবং রাস্তা পরিস্থিতি খারাপ। এই খারাপ বলার জন্য কাউকে কারও মুখপত্র হতে হয় না। বলেছিলেন রাজ্যপাল।

রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে আক্রমণ
সম্প্রতি রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে সরকারকে আক্রমণ করেছিলেন রাজ্যপাল। তিনি বলেছিলেন রাজ্যে তাঁর ১০০ দিনও হয়নি, এরই মধ্যে তাঁর কাছে স্বাস্থ্যে সাহায্যের জন্য প্রায় ৩ হাজার আবেদন জমা পড়েছে। রাজ্য সরকার কেন্দ্রীয় প্রকল্প আয়ুষ্মাণ ভারত প্রকল্প অনুসরণ না করায় রাজ্য সরকারের সমালোচনা করেছিলেন।












Click it and Unblock the Notifications