রাজভবনে রবীন্দ্রনাথের প্রয়াণ দিবসে রাজ্যপালের মুখে মোদীর নাম! চিত্ত যেথা ভয়যুক্ত...: সিভি আনন্দ বোস
চিত্ত যেথা ভয় শূন্য এটা এখন চিত্ত যেথা ভয়যুক্ত হয়েছে। তিনি এটা অনুভব করেন। রাজ্যপাল বলেন, মাথা হেট হয়ে যাচ্ছে। সন্ত্রাস হিংসা ভরে আছে । গুরুদেবের নামে এক হয়ে কাজ করতে হবে। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে রাজভবনে শ্রদ্ধা জানাতে গিয়ে এমনটাই মন্তব্য করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।
রাজভবনে রাজ্যপাল বলেন, গুরুদেব যে বাংলা তৈরি করতে চেয়েছিলেন এটা সেই বাংলা নয়। এখানে এখন দুর্নীতি ও হিংসায় ভরে আছে। যার শেষ হওয়া দরকার । দুর্নীতি ও হিংসাকে এখান থেকে বিদায় দিতে হবে।

রাজ্যপাল বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কুইট ইন্ডিয়া কুইট করাপশনের কথা বলেছেন। বাংলাকে তিনি দুর্নীতি মুক্ত করতে চান। যা ছিল গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের স্বপ্ন, তার বিশ্বাস। তিনি আরও বলেন, হিংসা-হানাহানি-মৃত্যু সবই হচ্ছে বাংলায়। যেখানে চিত্ত যেথা ভয় শূন্য উচ্চ যেথা শিরের কথা বলা হয় সেখানে বারবার অশান্তির পরিবেশে মাথা নিচু হয়ে যাচ্ছে।
তিনি আরও বলেন, দুর্নীতি ও হিংসাকে শেষ করতে সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে। এটাই দুর্নীতি ও হিংসার শেষের শুরু বলে মন্তব্য করেন তিনি। রাজ্যপাল বলেন, অনেক দেরি হওয়ার আগে মানুষ দুর্নীতির শেষ দেখতে চায়।
অন্য অনেক সেলের মতোই দুর্নীতি বিরোধী সেল আছে রাজভবনে। সেখানে যে সব অভিযোগ আসছে। রাজভবন থেকে যা পশ্চিমবঙ্গ সরকারের সংশ্লিষ্ট আধিকারিকদের পাঠানো হচ্ছে। যা পছন্দ নয় মুখ্যমন্ত্রী কিংবা শাসক দলের। তবে বলে রাখা ভাল রাজভবন এর পিস রুম বা দুর্নীতি বিরোধী সেল-এর সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই।
রাজ্যে হিংসা আর দুর্নীতি নিয়ে বেশ কিছুদিন ধরেই সরব রাজ্যপাল সিভি আনন্দ বোস। রবিবার রেলের অনুষ্ঠানে গিয়ে তিনি বলেন, বাংলার দুই শত্রু দুর্নীতি আর হিংসা। অনুষ্ঠানে তিনি রেলমন্ত্রীর কাছে পশ্চিমবঙ্গে পিস ট্রেন চালানোর অনুরোধ করেন।
পঞ্চায়েত ভোটের সময় রাজ্যে বেনজির হিংসা নিয়ে সরব হয়েছিলেন রাজ্যপাল। তিনি হিংসা বিধ্বস্ত এলাকাও সফর করেছিলেন। পরে তিনি রাজভবনে অ্যান্টি করাপশন সেল খোলেন। যা নিয়ে তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন রাজ্যপাল বিজেপির দালালি করছেন।












Click it and Unblock the Notifications