রাজ্যপাল সিভি আনন্দ বোস সাক্ষাৎ করবেন প্রতিনিধিদের সঙ্গে? জুনিয়র চিকিৎসকদের রাজভবন অভিযান
রাজভবন অভিযানের মিছিল জুনিয়র ডাক্তারদের। তাদের সঙ্গে সামিল হয়েছেন বিভিন্ন বয়সের সাধারণ মানুষ। দূরদূরান্ত থেকে তারা হাজির ধর্মতলায়। রাজ্যপালের সঙ্গে দেখা করতে চান জুনিয়র চিকিৎসকরা৷ প্রতিনিধিরা রাজ্যপালের হাতে তাদের দাবিপত্র তুলে দিতে চান।
১০ দিনে পড়েছে জুনিয়র চিকিৎসকদের অনশন কর্মসূচি। সিবিআই প্রথম চার্জশিটে একমাত্র অভিযুক্ত হিসেবে সঞ্জয় রায়ের নাম রেখেছে। আরজি কর ধর্ষণ ও খুন কাণ্ডে একা সঞ্জয় রায় অভিযুক্ত হতে পারে না। জোরালো এই বক্তব্য জুনিয়র চিকিৎসকদের। সিবিআই সঠিক পথে তদন্ত করুক। এই দাবিও তোলা হচ্ছে। সিবিআইয়ের উপর অনাস্থার জন্যই রাজভবন অভিযান। এ কথা জানা যাচ্ছে।

তবে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে কি দেখা হবে জুনিয়র চিকিৎসকদের? সেই প্রশ্ন উঠছে। রাজভবনে ইমেইল করা হয়েছে জুনিয়র চিকিৎসকদের তরফ থেকে। তাদের প্রতিনিধি দল রাজ্যপালের সঙ্গে দেখা করতে চায়। তাঁদের দাবি রাজ্যপালের কাছে তুলে দিতে চান। সিবিআইয়ের প্রতি তাদের অনস্থা তৈরি হয়েছে। সে কথাও রাজ্যপালকে জানানো হবে।
কিন্তু রাজভবনের তরফ থেকে জুনিয়র চিকিৎসকদের কাছে ইমেল আসেনি। রাজ্যপাল কি রাজভবনে উপস্থিত? তিনি কি আন্দোলনকারীদের সঙ্গে রাজভবনে দেখা করবেন? সেই প্রশ্ন উঠেছে। রাজ্যপাল দেখা না করলেও তাদের দাবি সম্বলিত স্মারকলিপি রাজভবনে দিয়ে আসা হবে। এই কথা আন্দোলনকারীদের তরফ থেকে জানানো হয়েছে।
পুজোর সময় অনশন মঞ্চে উপস্থিত হয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। আরজি কর কাণ্ডে রাজ্য সরকারকে একাধিকবার কাঠগড়ায় তুলেছেন রাজ্যপাল। জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের পক্ষেও তিনি সওয়াল করেছেন। ফলে এবার রাজ্যপালের কাছেই জুনিয়র চিকিৎসকরা পৌঁছাতে চাইছেন।
সিবিআইয়ের তদন্তের প্রতি অনাস্থা তৈরি হয়েছে জুনিয়র চিকিৎসকদের। রাজ্যপালের দ্বারস্থ হচ্ছেন জুনিয়র চিকিৎসকরা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে চাপে রাখতে কি এই রাজভবন অভিযান পদক্ষেপ? সেই প্রশ্ন থাকছে।












Click it and Unblock the Notifications