সায়ন্তিকা, রেয়াত ও কুণাল ঘোষের বিরুদ্ধেও এবার মামলা করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস

দুই বিধায়কের শপথ গ্রহণ জটিলতা এখনও কাটেনি। রাজ্যপাল সিভি আনন্দ বোস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন। এবার সেই মামলায় যুক্ত হলেন তৃণমূল কংগ্রেসের নব নির্বাচিত দুই বিধায়ক। শুধু তাই নয়, তৃণমূল নেতা কুণাল ঘোষের বিরুদ্ধেও মামলা করা হয়েছে বলে খবর।

তৃণমূলের দুই বিধায়ক সায়ন্তিকা বন্দোপাধ্যায়, রেয়াত হোসেনের নাম মামলায় যুক্ত করা হয়েছে। তার সঙ্গে যুক্ত করা হয়েছে তৃণমূল নেতা কুণাল ঘোষের নাম। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আগেই মানহানির মামলা করেছেন রাজ্যপাল। এবার সেই মামলাতেই এই তিন জনের নাম যোগ করা হল৷

প্রথমে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মানহানির মামলা করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সেই মামলার আজ শুনানি ছিল হাইকোর্টে। বিচারপতি কৃষ্ণা রাওয়ের এজলাসে এই মামলার শুনানি শুরু হয়। রাজ্যপাল সম্পর্কে কী বক্তব্য রাখা হয়েছে? সেটি ভিডিওতে দেখা যাচ্ছে। রাজ্যপালের আইনজীবী এই কথা বলেন। সংবাদ মাধ্যমকে এই মামলায় যুক্ত করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

দুই বিধায়ক ও কুণাল ঘোষকে বাংলায় যুক্ত করা হল কেন? সেই প্রশ্ন উঠেছে। জানা গিয়েছে, রাজ্যপাল সিভি আনন্দ বোস সম্পর্কে আগামী দিনে যাতে কেউ বিরূপ মন্তব্য না করেন। সেই আর্জি হাইকোর্টে রাখা হয়েছে। আগামী কাল বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে এই মামলার শুনানি রয়েছে।

দুই বিধায়কের শপথ গ্রহণ ঘিরে জটিলতা রয়েছে। রাজ্যপাল সিভি আনন্দ বোস চেয়েছেন রাজভবনে তাদের শপথ গ্রহণ হোক। কিন্তু সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়রা রাজভবনে যেতে রাজি নন। বিধানসভাতেই তারা শপথ নেবেন। এই অবস্থায় শপথ অনুষ্ঠান হয়নি। রাজ্যপাল দিল্লি চলে গিয়েছেন।

বিধানসভায় নিয়ম করে শান্তিপূর্ণ অবস্থান আন্দোলন করছেন দুই বিধায়ক। তৃণমূল নেতৃত্ব রাজ্যপাল সম্পর্কে প্রায় প্রতিদিন আক্রমণাত্মক মন্তব্য করছেন। এই মামলায় যুক্ত হওয়ার পর কলকাতা হাইকোর্টে ক্যাভিয়েট দাখিল করেছেন তিন জন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+