ভুল বার্তা-প্ররোচনার ফাঁদে কোনও ভাবেই পা নয়, আইন-শৃঙ্খলা নিয়ে বার্তা রাজ্যপাল বোসের
Ram Mandir Inauguration: অযোধ্যায় রামমন্দির উদ্বোধনের প্রাক্কালে পশ্চিমবঙ্গবাসীর উদ্দেশে বার্তা দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজভবনের দেওয়া সেই বিবৃতিতে রামলালার প্রাণ প্রতিষ্ঠাকে ঐহিত্যমণ্ডিত ঘটনা বলে উল্লেখ করেছেন তিনি। শুধু তাই নয়, রাজ্যে যাতে শান্তি ও শৃঙ্খলা বজায় থাকে সেই আবেদন করেছেন রাজ্যপাল।
দুপুর ১২ টা বেজে ২৯ মিনিট ৮ সেকেন্ডে রাম লালার প্রাণ প্রতিষ্ঠা (Ram Mandir Inauguration) করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কার্যত ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী গোটা দেশ। আবেগে ভাসছে রামভক্তরা। অয্যোধ্যার প্রভাব পড়েছে বাংলাতেও।

কলকাতা এবং জেলার বিভিন্ন মন্দিরের সামনে চলছে ভক্তদের নাচ তো কোথাও চলছে বিশেষ পুজো পাঠ। কার্যত আনন্দে মেতে উঠেছেন রামভক্তরা। এই অবস্থায় কোথাও কোনও অশান্তি বা শান্তি বিঘ্নিত না হয় সেদিকে বিশেষ নজর রাখার আবেদন রাজভবনের।
রাজভবনের তরফে দেওয়া এক বার্তায় রাজ্যপাল সিভি আনন্দ বোস বলেন, ২২ জানুয়ারি (Ram Mandir Inauguration) দেশের ঐতিহ্য এবং সংস্কৃতির সঙ্গে দৃঢ় সংযোগ ঘটনার দিন। সেই সঙ্গে অযোধ্যার রাম মন্দিরে রামলালার প্রাণপ্রতিষ্ঠা উপলক্ষে রাজ্যের শান্তি যাতে বিঘ্নিত না হয়, সে দিকে নজর রাখার পরামর্শ দিয়েছেন সিভি আনন্দ বোস।
শুধু তাই নয়, এ সংক্রান্ত কোনও ভুল বার্তার প্ররোচনার ফাঁদে না পড়তেও রাজ্যবাসীকে অনুরোধ করেছেন তিনি। এ নিয়ে রাজ্যপালের বার্তায় লেখা হয়েছে, "আমি আমার বাংলার ভাই-বোনদের কাছে শান্তি ও সম্প্রীতির মধ্য দিয়ে উৎসবটিকে সুন্দর ও আলোকময় করে তোলার আহ্বান জানাই।
বন্ধুরা, আমি সবাইকে সহনশীল হওয়ার জন্য অনুরোধ করছি। এবং ভুল তথ্যের শিকার হবেন না। আইন আপনার পক্ষে আছে। সামাজিক সংহতিকে উন্নীত করার জন্য মানুষের ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে।" রাজ্যপালের এহেন বার্তা খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
বলে রাখা প্রয়োজন, এর আগেই অযোধ্যায় রামমন্দির উদ্বোধনের (Ram Mandir Inauguration) দিনে বাংলায় কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে সে বিষয়ে রিপোর্ট তলব করা হয় নবান্নের কাছে। একই সঙ্গে সতর্ক থাকার বার্তাও দেওয়া হয়।
যদিও এদিন যে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি জানান শুভেন্দু অধিকারী। এমনকি এই বিষয়ে কলকাতা হাইকোর্টে মামলাও করেছিলেন। যদিও তা খারিজ করে দেওয়া হয়। তবে এই বিষয় সতর্ক পুলিশ প্রশাসন।












Click it and Unblock the Notifications