ডিএ'র দাবিতে রণক্ষেত্র কলকাতা, বিধানসভার সামনে থেকে টেনে হিঁচড়ে তোলা হল আন্দোলনকারীদের
বকেয়া ডিএ'য়ের দাবিতে রাজ্য সরকারি কর্মীদের বিধানসভা অভিযান ঘিরে একেবারে উত্তাল কলকাতার রাজপথ। শহরের বিভিন্ন অংশ থেকে একের পর এক মিছিল আসছে বিধানসভার দিকে। যা সামলাতে রীতিমত হিমশিম খেতে হচ্ছে পুলিশ আধিকারিকদের। কিন্ত্য এর
বকেয়া ডিএ'য়ের দাবিতে রাজ্য সরকারি কর্মীদের বিধানসভা অভিযান ঘিরে একেবারে উত্তাল কলকাতার রাজপথ। শহরের বিভিন্ন অংশ থেকে একের পর এক মিছিল আসছে বিধানসভার দিকে। যা সামলাতে রীতিমত হিমশিম খেতে হচ্ছে পুলিশ আধিকারিকদের। কিন্ত্য এরপরেই পরিস্থিতি সামলাতে গেলে পুলিশ এবং সরকারি কর্মীদের মধ্যে কার্যত খন্ডযুদ্ধ বেঁধে গিয়েছে।

পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ। আর তাতে বেশ কয়েকজন রাজ্যের সরকারি কর্মী আহত হয়েছেন বলে জানা যাচ্ছে।
এই মুহূর্তে বিধানসভার অধিবেশন চলছে। ঘন্টাখানেক আগেই মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখেন বিধানসভাতে। পুলিশের তরফে কড়া ব্যবস্থা করা হয়। কিন্ত একের পর এক ব্যারিকেড ভেঙে আন্দোলনকারীরা এগিয়ে যেতে থাকেন আন্দোলনকারীরা। বিভিন্ন রাস্তা দিয়ে বিধানসভাতে পৌঁছে যান আন্দোলনকারীরা। আর সেখানে পৌঁছতেই একেবারে আক্রমণাত্বক হয়ে ওঠেন পুলিশ আধিকারিকরা।
একেবারে টেন হিঁচড়ে আন্দোলনকারীদের তোলা হয় প্রিজন ভ্যানে। এমনকি ঘুষি মারতেও দেখা যায় পুলিশকে। অন্যদিকে আটক করা হয়েছে মহিলাদেরও। পাশাপাশি অন্য একটি রাজ্য সরকারি কর্মীদের মিছিলে স্তব্ধ হয়ে গিয়েছে ধর্মতলার একাংশ। যার ফলে তীব্র যানজট তৈরি হয়েছে কলকাতাতে। যদিও পুলিশের তরফে আন্দোলনকারীদের ওয়াই চ্যানেলের দিকে চলে যাওয়ার অনুরোধ জানানো হচ্ছে পুলিশের তরফে।
এই মুহূর্তে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে গোটা ধর্মতলা চত্বরে।
ঘটনাকে কেন্দ্র করে একেবারে রনক্ষেত্র হয়ে ওঠে পরিস্থিতি। আন্দোলনকারীদের দাবি, হাইকোর্ট তিনমাসের মধ্যে বকেয়া মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল। কিন্ত্য এই সরকার সম্পূর্ণ ভাবে উদাসিন বলে দাবি বলে আন্দোলন কারীরা। এই বিষয়ে বারবার আবেদন জানিয়েও কোনও লাভ হয়নি বলে অভিযোগ। আর সেই কারণে কার্যত এক প্রকাশ বাধ্য হয়েই পথে নামা বলে দাবি আন্দোলনকারীদের।
কিন্ত্য সরকারের এই নীতি তা কখনও মানা যায় না বলে আক্রমণ রাজ্যের সরকারি কর্মীদের। আর এই ঘটনাকে কেন্দ্র করে একেবারে উত্তাল হয়ে ওঠে পরিস্থিতি।
জানা যাচ্ছে, শশুধু রাজ্যের সরকারি কর্মীরাই নয়, বকেয়া ডিএ'য়ের দাবিতে আজ পথে নামেন পেনশন ভোগীরাও। কয়েক হাজার কর্মী এবং পেনশন কর্মী এই মুহূর্তে আন্দোলনে সামিল হয়েছেন।
বলে রাখা প্রয়োজন, আগামী সোমবার সুপ্রিম কোর্টে ডিএ সংক্রান্ত মামলার শুনানি হবে। মহার্ঘভাতা নিয়ে কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালঞ্জ করে শীর্ষ আদালতে মামলা দায়ের করেছিল রাজ্য সরকার। কিন্তু তা তালিকাভুক্ত করা যায়নি। এতদিনে তা তালিকাভুক্ত করতে সম্মত হয়েছেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়।












Click it and Unblock the Notifications