আগামিকাল হাইকোর্টে রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলার রায়দান

আগামিকাল হাইকোর্টে রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলার রায়দান

রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বা ডিএ নিয়ে বুধবার রায় শোনাবে স্যাটের বিচারক রঞ্জিত কুমার বাগের ডিভিশন বেঞ্চ।সর্বভারতীয় মূল্যসূচক অনুযায়ী, কেন্দ্রীয় হারে রাজ্যের সরকারি কর্মচারীদের ডিএ বা মহার্ঘ ভাতা দেওয়ার নির্দেশ দিয়েছিল স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল (স্যাট)। তিন মাসের মধ্যে সর্বভারতীয় স্তরে মূল্য সূচকের ভিত্তিতে রাজ্যের মুখ্য সচিবকে সব প্রক্রিয়া সম্পন্ন করতে নির্দেশ দিয়েছিল স্যাট। কিন্তু তিন মাস পেরোলেও রাজ্য সরকার কর্মচারীদের স্বার্থে এখনও পর্যন্ত কোনও রকম উদ্যোগ নেয়নি।

আগামিকাল হাইকোর্টে রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলার শুনানি

তাই রাজ্য সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে আদালত অবমাননার অভিযোগে ফের স্যাটের দ্বারস্থ হয় রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠনগুলো। অন্যদিকে, স্যাটের এই রায়ের প্রেক্ষিতে রিভিউ পিটিশনের আবেদনে মামলা দাখিল করে রাজ্য সরকার। বুধবার সেই মামলারই রায়দান রয়েছে স্যাটের ডিভিশন বেঞ্চে।

এদিন নিয়ে রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠনের সম্পাদক মলয় মুখোপাধ্যায় জানান, রাজ্যের রিভিউ পিটিশনের রায় দেবে স্যাট। ডিভিশন বেঞ্চ রাজ্যের আনা রিভিউ পিটিশন খারিজ করে রাজ্য সরকারকে রাজ্যের কর্মীদের বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার নির্দিষ্ট দিন জানিয়ে দেবে বলে আশাবাদী সরকারি কর্মচারীরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+