বিকাশ ভবন চত্বরে মাদ্রাসার শিক্ষকদের বিক্ষোভের অনুমতির বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ সরকার
বিকাশ ভবন চত্বরে মাদ্রাসার শিক্ষকদের বিক্ষোভের অনুমতির বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ সরকার
বিকাশ ভবন চত্বরে শর্ত সাপেক্ষে মাদ্রাসার শিক্ষকদের সাত দিন অবস্থান বিক্ষোভের অনুমতি দিয়েছিল কলকাতা হাইকোর্ট। আগামী ১০ থেকে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত বিকাশ ভবনের কাছে শান্তিপূর্ণভাবে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পারবে বলে জানিয়েছিলেন হাইকোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য। বেঞ্চের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে দ্বারস্থ হয় রাজ্য সরকার। শুক্রবার বিচারপতি দীপঙ্কর দত্ত ও বিচারপতি প্রতীক প্রকাশ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে, রানাঘাটের পার্শ্ব শিক্ষকদের একটি সংগঠনকেও সম শ্রম সম বেতনের দাবিতে অবস্থান-বিক্ষোভ করার অনুমতি দেয় এই আদালত। সিঙ্গল বেঞ্চের এই নির্দেশকেও চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে দ্বারস্থ হয় রাজ্য সরকার।
রাজ্যের বক্তব্য, ওখানে আরও কিছু সংগঠন অবস্থান বিক্ষোভে রয়েছে। তাই সবাইকে একই অনুমতি দেওয়া সম্ভব নয়। আইনশৃঙ্খলার অবনতি হতে পারে। সেখানে প্রশাসনিক ভবন, হাসপাতাল এবং পৌরসংস্থাও রয়েছে।












Click it and Unblock the Notifications