রোজভ্যালি মামলায় গৌতম কুণ্ডুর জামিন খারিজ হাইকোর্টে
রোজভ্যালি মামলায় গৌতম কুণ্ডুর জামিন খারিজ হাইকোর্টে
রোজভ্যালি মামলায় গৌতম কুণ্ডুর জামিন খারিজ করল কলকাতা হাইকোর্ট। রোজভ্যালি মামলা তে ইতিমধ্যেই চার বছর ১১ মাস জেলে রয়েছে রোজভ্যালি কর্তা গৌতম কুন্ডু। এবার জামিনের আবেদনে আদালতের দ্বারস্থ হন গৌতম।

তার আইনজীবীর বক্তব্য, তার বিরুদ্ধে যে অভিযোগ ছিল। তাতে তার সর্বোচ্চ সাজা হয় ৭ বছর। কিন্তু তিনি ইতিমধ্যেই ৪ চার বছরের বেশি জেল খেটে ছেন। আইনে রয়েছে সর্বোচ্চ সাজার অর্ধেক সময় জেল খাটা হলে জামিন পেতে পারে।
তবে জামিনের আবেদনের বিরোধিতা করে সিবিআই এর বক্তব্য, ২০১৮ র এপ্রিলে চিটফান্ড আইন অনুযায়ী যদি কারও বিরুদ্ধে ১ কোটি টাকার বেশি প্রতারণার অভিযোগ থাকে তাহলে আদালত বিবেচনা করে তার জামিনের আবেদন খারিজ করতে পারে।
অন্যদিকে, এই মামলায় গৌতম কুণ্ডুর সাথে অরুণ মুখোপাধ্যায়ও জামিনের আবেদনে হাইকোর্টে আসেন। তার আইনজীবী আদালতে জানান, তার ভোকাল ক্যান্সার আছে। এর পরিপ্রেক্ষিতে আদালত নির্দেশ দেন ইডি-র খরচে সুপার স্পেশালিটি হসপিটালে অরুণ মুখোাধ্যায়ের চিকিৎসা করাতে হবে।












Click it and Unblock the Notifications