আসল অভিযুক্তকে বাঁচানোর চেষ্টা! কুন্তল আগে বলুক কোন অভিনেত্রীকে ফ্ল্যাট-গাড়ি দিয়েছে, বিস্ফোরক গোপাল দলপতি
হৈমন্তী গঙ্গোপাধ্যায় তাঁর প্রাক্তন স্ত্রী। তাঁর (গোপাল) জন্য বিবাহ বিচ্ছেদ হয়েছে বলেও দাবি করেছেন গোপাল দলপতি। এদিন তিনি কুন্তল ঘোষকে নিশানা করেছেন।
হঠাৎই খবর রটে যায় নিখোঁজ নিয়োগ দুর্নীতিতে সন্দেহের তালিকায় থাকা গোপাল দলপতি। কিন্তু গোপাল দলপতি নিজেই সংবাদ মাধ্যমের সামনে ধরা দেন এবং দাবি করেন, তিনি দিল্লিতে গিয়েছেন, সিবিআইকে জানিয়েছেন। আদালতের কাজ শেষে করে দিন দুই-তিনের মধ্যেই তিনি কলকাতায় ফিরবেন। এদিন তিনি হেফাজতে থাকা নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত কুন্তল ঘোষকে নিশানা করেছেন।

গোপাল দলপতিকে নিয়ে কুন্তলের অভিযোগ
কুন্তল ঘোষ অভিযোগ করে, তাঁকে ফাঁসিয়েছে জেলবন্দি তাপস মণ্ডল এবং জেলের বাইরে থাকা গোপাল দলপতি। চাকরিপ্রার্থীদের কাছ থেকে তোলা টাকার একটা বড় অংশ নিজের কয়েকটি অ্যাকাউন্টে সরানো ছাড়াও মুম্বইতে তাঁর স্ত্রীর অ্যাকাউন্টে সরায়। অন্যদিকে তাপস মণ্ডল জানিয়েছেন, তিনি আগে থেকেই গোপালকে চিনতেন। তিনিই কুন্তলের সঙ্গে গোপালের পরিচয় করিয়ে দিয়েছিলেন। এনিয়ে অবশ্য কোনও দ্বিমত নেই তাপস মণ্ডল এবং গোপাল দলপতির মধ্যে। গোপাল দলপতি এদিন দাবি করেছেন, ২০১৭-র জুলাইতে তাঁর সঙ্গে কুন্তল ঘোষের পরিচয়। তবে ২০১৮-র অগাস্টে সেই সম্পর্কের ইতি পড়ে। ২০২১-এ কুন্তলই তাঁকে ফোন করেন বলে দাবি করেছেন গোপাল দলপতি।

হৈমন্তী প্রাক্তন স্ত্রী
তিনি সিবিআই-এর নাগালের বাইরে, তিনি পালিয়ে গিয়েছেন, এই অভিযোগ শুক্রবার থেকে উঠছিল। অবশ্য এদিন তিনি সংবাদ মাধ্যমের সামনে আসেন এবং দাবি করেন, সিবিআইকে জানিয়েই তিনি দিল্লিতে গিয়েছেন আদালতের কাজে। তিনি এদিন দাবি করেছেন, হৈমন্ত্রী গঙ্গোপাধ্যায় তাঁর প্রাক্তন স্ত্রী। ২০০৯-১০ সালে পুরনো কাজের জায়গাতে তাঁদের পরিচয়। এরপর ২০১১-কে তাঁদের বিয়ে। ২০১২ সালে হৈমন্তীর ইচ্ছায় একটি কোম্পানিও খোলা হয়। তবে গোপাল দলপতি এদিন বারে বারেই দাবি করেছেন, নিয়োগ দুর্নীতি থেকে অনেক দূরে হৈমন্তী। তিনি দাবি করেছেন হৈমন্তীর সঙ্গে বিবাগ বিচ্ছেদ হয়ে গেলেও সার্টিফিকেট এখনও হাতে আসেনি। আগের সংস্থার কাজের কারণে তাঁকে বারে বারে জেলে এবং দিল্লিতে ছোটাছুটি করতে হয়, সেই কারণে তাদের দাম্পত্যে বাধা পড়েছে। তাই দুজনেই আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন গোপাল দলপতি।

অভিনেত্রীর নাম বলুক কুন্তল
এদিন গোপাল দলপতি বলেছেন, ইডিই তো কুন্তল ঘোষের সঙ্গে সম্পর্ক থাকা এক অভিনেত্রীর নাম করেছে। সেই অভিনেত্রীকে কুন্তল ঘোষ ৩ টে ফ্ল্যাট, গাড়ি ও দামী আসবাব কিনে দিয়েছে। কুন্তল ঘোষ নিজে সেই অভিনেত্রীর নাম করুক। গোপাল দলপতি এদিন দাবি করেন, আসল অভিযুক্তকে বাঁচানোর চেষ্টা করছেন কুন্তল ঘোষ। কুন্তল ঘোষকে অসামাজিক বলেও বর্ণনা করেন তিনিয

মদন ও রাজীব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে হৈমন্তীর ছবি
ইতি মধ্যেই তৃণমূল নেতা মদন মিত্র এবং রাজীব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে হৈমন্তীর ছবি নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। এব্যাপারে গোপাল দলপতি বলেছেন, এক বিয়ের অনুষ্ঠানে গিয়ে রাজীব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছবি তুলেছিল হৈমন্তী। অন্যদিকে মদন মিত্রের সঙ্গে ছবি প্রসঙ্গে গোপাল বলেছেন, মদন মিত্র বিভিন্ন অনুষ্ঠানে মহিলাদের সঙ্গে ছবি তুলবে থাকেন, সেরকমই একটি অনুষ্ঠানে হৈমন্তীর সঙ্গে মদন মিত্র ছবি তুলেছিলেন।












Click it and Unblock the Notifications