চেতলায় ট্যাক্সিতে তরুণী অপহরণের চেষ্টা, গ্রেফতার মূল অভিযুক্ত
কলকাতা, ৫ জুলাই : ভর সন্ধ্যায় এক তরুণীকে অপহরণের চেষ্টা করায় গ্রেফতার করা হল ঘটনার মূল অভিযুক্তকে। ঘটনাটি ঘটেছে রবিবার রাত ৮টা নাগাদ চেতলার সবজিবাগান এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এক তরুণীকে জোর করে ট্যাক্সিতে তুলে অপহরণের চেষ্টা করে মূল অভিযুক্ত লালু। সঙ্গে তার এক সঙ্গীও ছিল। তবে তরুণীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসায় তাকে নিয়ে পালাতে পারেনি অপহরণকারীরা। লালুকে হাতেনাতে ধরে ফেলা হয়।

তবে পালিয়ে যায়আর এক অভিযুক্ত সঙ্গী। এরপরে লালুকে গ্রেফতার করে নিয়ে যায় পুলিশ। এর আগে লালুর বিরুদ্ধে খুনের অভিযোগও উঠেছে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার ভবানীপুর থেকে এই ট্যাক্সিটি ছিনতাই করে লালু ও তার সঙ্গী। পরে সেটা নিয়েই চেতলায় এসে তরুণীকে জোর করে তুলে নিয়ে গিয়ে অপহরণের চেষ্টা করে। তরুণীর চিৎকারে ছক বানচাল হওয়ায় সে আপাতত পুলিশের জালে।












Click it and Unblock the Notifications