গুগলি দিলেন শুভেন্দু অধিকারী, মাত্র চারজন বিজেপি বিধায়ক নিয়ে সন্দেশখালি রওনা বিরোধী দলনেতার

কৌশল বদলে ফেললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গত দিন রাজ্যের সব বিজেপি বিধায়কদের সঙ্গে নিয়ে রওনা দিয়েছিলেন শুভেন্দু। আজ তিনি সহ চার জন সন্দেশখালির উদ্দেশ্যে রওনা দিলেন।

সন্দেশখালি ইস্যুতে রাজ্যের রাজনীতি উত্তাল। গতদিন সায়েন্স সিটির কাছে শুভেন্দু অধিকারীদের বাস আটকে দেওয়া হয়েছিল। আজও তাঁদের আটকে দেওয়া হবে। এমন আশঙ্কা থাকছে। সেই সময় পরিস্থিতি বুঝে ব্যবস্থা নেওয়া হবে। এমন কথাই বললেন শুভেন্দু অধিকারী।

Suvendu Adhikari

বেলা বারোটার পরে সন্দেশখালির উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল শুভেন্দু অধিকারীর। জানা গিয়েছিল, ৩৬ জন বিধায়ককে নিয়ে তিনি সন্দেশখালি রওনা হবেন। বিধানসভার কাছাকাছি রাস্তায় বাস এসে পৌঁছয়। এদিকে পুলিশ তরফ থেকেও কড়া নজরদারি রাখা হয় ওই এলাকায়।

বাস এগোলেই যে রাস্তা আটকানো হতে পারে। সেই কথাও অনুমান করছিলেন বিরোধীরা। সেই সময়ই কার্যত গুগলি দিলেন শুভেন্দু অধিকারী। সকলে নয়। মোট চার জন বিজেপি বিধায়ক যাবেন সন্দেশখালির উদ্দেশ্যে। একে একে চার বিধায়ক বাসে উঠলেন।

শুভেন্দু অধিকারী, চন্দনা বাউরি সহ চার বিধায়ক বাসে উঠলেন। নির্দিষ্ট সময়ের পর রওনা হল বাস সন্দেশখালি উদ্দেশ্যে। পুলিশের পক্ষ থেকে আগেই জানানো হয়েছে রামপুর এলাকার পর থেকে ১৪৪ ধারা জারি করা হয়েছে। সেই কারণে শুভেন্দু অধিকারীদের যেতে দেওয়া হবে না। বাঁশের মোটা ব্যারিকেড বানানো হয়েছে রাস্তার এক ধারে।

কিন্তু শুভেন্দু অধিকারী কার্যত পরিস্থিতি ঘুরিয়ে দিলেন। আইন অনুসারে ১৪৪ ধারা জারি থাকলে পাঁচ জনের বেশি একসঙ্গে যাতায়াত করতে পারে না। এক্ষেত্রে শুভেন্দু অধিকারী সহ চারজন বিধায়ক সন্দেশখালি যাচ্ছেন। এবারে পুলিশ কী পদক্ষেপ করবে? সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়।

পুলিশ যদি আজ আটকে দেয়? তাহলে কী করবেন শুভেন্দু? গতকাল তিনি জানিয়েছিলেন, পুলিশের সঙ্গে কোনও ঝামেলায় যাবেন না। শান্তিপূর্ণ অবস্থান করবেন সেখান থেকেই। কিন্তু আজ বৃহস্পতিবার জানিয়ে দিলেন, পরিস্থিতি বুঝে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+