নিখরচে চিকিৎসার সুযোগ, সঙ্গে এবার মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা, জেনে নিন বিস্তারিত

সরকারি হাসপাতালগুলিতে নিখরচায় যাঁরা চিকিৎসা পরিষেবা পেয়েছেন, তাঁদের বাড়িতে বাড়িতে যাবে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা।

সরকারি হাসপাতালগুলিতে নিখরচায় যাঁরা চিকিৎসা পরিষেবা পেয়েছেন, তাঁদের বাড়িতে বাড়িতে যাবে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা। ২০১৮-র মার্চ থেকে ২০১৯-এর ফেব্রুয়ারি পর্যন্ত রোগীদের ক্ষেত্রে এই শুভেচ্ছা বার্তা পাঠানো হবে। একসপ্তাহের মধ্যে রিপোর্ট পাঠাতে হবে কতজনের কাছে শুভেচ্ছা বার্তা নিয়ে যাওয়া গেল।

 নিখরচে চিকিৎসার সুযোগ, সঙ্গে এবার মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা, জেনে নিন বিস্তারিত

নবান্ন সূত্রে জানা গিয়েছে, স্বাস্থ্য দফতরের কর্তারা, রাজ্যে সরকারি যেসমস্ত হাসপাতাল রয়েছে, সেগুলির সুপারদের কাছে নির্দেশিকা পৌঁছেছে শুক্রবার। নির্দেশিকায় বলা হয়েছে, নিখরচায় চিকিৎসা নিয়েছেন, সেসব রোগীকে কিংবা তাদের পরিবারের কাছে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা পাঠানো হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাক্ষর থাকবে শুভেচ্ছা বার্তায়। শুভেচ্ছা বার্তায় থাকবে রাজ্য সরকার স্বাস্থ্য পরিষেবায় মানুষের জন্য কী কী বন্দোবস্ত করেছে। মূলত সরকারি হাসপাতালগুলির সুযোগ সুবিধার কথা বলা থাকবে এই শুভেচ্ছা বার্তায়।

এই শুভেচ্ছা বার্তার পিছনে অন্যয় তথ্যও রয়েছে। কিছু দিন আগে কেন্দ্র ও রাজ্যের মিলিত কৃষি প্রকল্পে চিঠি পাঠানো হচ্ছিল কেন্দ্রের তরফে। সেই সময় আপত্তি তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময় তাঁর বক্তব্য ছিল প্রকল্পটি রাজ্যের নিজেস্ব। কেন্দ্রের যে অনুদান সেই প্রকল্পে নেওয়া হত তা নেওয়া হবে না বলেও জানিয়ে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর রাজ্যের তরফে কৃষকদের কাছে চিঠি পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

সূত্রের খবর অনুযায়ী এর পরে রাজ্যের তরফে সিদ্ধান্ত গ্রহণ করা হয়, যেসব প্রকল্প রাজ্যবাসীদের জন্য সরকার দিয়ে থাকে, তার জন্য সুবিধা প্রাপকদের কাছচে চিঠি পাঠানো হবে। তেমনই এক প্রকল্পের মধ্যে রয়েছে স্বাস্থ্য দফতর। রাজ্যের নির্দেশিকায় বলা হয়েছে, সাতদিনের মধ্যে রোগী কিংবা পরিবারের বাড়িতে চিঠি পাঠাতে হবে। সাতদিন পরে চিঠি পাঠাতে হবে হাসপাতালগুলিকে কতজনের বাড়িতে চিঠি পাঠানো গেল, আর কতজনের বাড়িতে পাঠানো গেল না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+