যাত্রীদের জন্য সুখবর, হাওড়া-কলকাতা লঞ্চ পরিষেবা চালু হয়ে গেল
যাত্রী সাধারণের কথা মাথায় রেখেই চালু হয়ে গেল জলপথ পরিষেবা। আপাতত কলকাতা ও হাওড়ার মধ্যে গঙ্গা পারাপার করবে চারটি লঞ্চ। আগামী দিন কয়েকের মধ্যে লঞ্চ সংখ্যা বাড়ানোর চেষ্টা চালানো হবে।
ফিটনেস সার্টিফিকেট ছিল না। সেজন্য ১১ টি লঞ্চের মধ্যে ৭ টিকে পরীক্ষার জন্য পাঠানো হয়। বাকি চারটি লঞ্চও চালানো হবে না। এই সিদ্ধান্তে ১৯ থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত এই জলপথ পরিষেবা বন্ধ করে দেওয়া হয়৷ মঙ্গলবার সকাল থেকেই বহু যাত্রী সমস্যায় পড়েন।

অফিস ও অন্যান্য নিত্যযাত্রীরা সমস্যায় পড়বেন। একেবারে জলপথ বন্ধ করা যাবে না। সেজন্য দুপুরের পর থেকেই এই জলপথ পরিষেবা চালু করা হল৷ তবে সব ঘাটে ফেরি চলাচল করছে না।
আপাতত, চারটে লঞ্চকে ফের পরিষেবার কাজে লাগানো হয়েছে। আরও লঞ্চ আসবে বলে খবর। আপাতত, হাওড়া স্টেশন থেকে বাবুঘাট, আহিরীটোলা, শোভাবাজার, বাগবাজার ঘাটে লঞ্চ চলবে। ফেয়ারলি প্লেস ও আর্মেনিয়াম রুটের জলপথ পরিষেবা বন্ধই রয়েছে। তবে এই রুটও চালু করার আপ্রাণ চেষ্টা চলছে৷ এমনই জানানো হয়েছে।
রক্ষণাবেক্ষণের জন্য সব লঞ্চ তুলে নেওয়া হয়েছে৷ মঙ্গলবার সকাল থেকে ঘাটগুলো বন্ধ। নোটিশ ঝোলানো রয়েছে। যাত্রীদের সকালে প্রবল সমস্যায় পড়তে হয়। সেই অসুবিধার কথা মাথায় রেখে মঙ্গলবার দুপুরের মধ্যেই চালু করে দেওয়া হল লঞ্চ পরিষেবা।
পশ্চিমবঙ্গ সারফেস পরিবহন নিগমের তরফে হুগলি নদী জলপথ পরিবহন সংস্থাকে বেশ কয়েকটি লঞ্চের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। দুপুর থেকেই জলপথ খুলে দেওয়া হয়েছে। দৈনিক ২০ হাজারের বেশি যাত্রী এই জলপথে যাতায়াত করেন। সকাল ও সন্ধ্যায় যাত্রীদের প্রবল চাপ থাকে।
মাত্র চারটে লঞ্চ দিয়ে পরিষেবা কতটা গতি পাবে? সেই প্রশ্ন উঠেছে। আরও কটি লঞ্চ আগামী দিনে আসবে? আর এই রুটে চলা ফিটনেস সার্টিফিকেটের সময় পেরিয়ে যাওয়া লঞ্চগুলির ভবিষ্যৎ কী? সেই নিয়েও প্রশ্ন রয়েছে।












Click it and Unblock the Notifications