শহর ‌কলকাতায় সরকারি বাসে উদ্ধার সাড়ে ৬ কেজি সোনা, গ্রেফতার ৩

কোমরের বেল্টের সঙ্গে নিখুঁত কায়দায় আটকানো ছিল সোনার বাট। বাইরে থেকে বোঝার উপায় ছিল না। প্রায় ৪.‌৪ কোটি টাকার সোনার পাচার করা হচ্ছিল বাংলাদেশ থেকে।

কোমরের বেল্টের সঙ্গে নিখুঁত কায়দায় আটকানো ছিল সোনার বাট। বাইরে থেকে বোঝার উপায় ছিল না। প্রায় ৪.‌৪ কোটি টাকার সোনার পাচার করা হচ্ছিল বাংলাদেশ থেকে। উত্তর ২৪ পরগনার বাদগা সীমান্ত পেরিয়ে বনগাঁ হয়ে হাওড়া যাচ্ছিল তিন জন। যাতে কারোর সন্দেহ না হয সেকারণে সরকারি বাসে চেপেছিলেন তাঁরা।

শহর ‌কলকাতায় সরকারি বাসে উদ্ধার সাড়ে ৬ কেজি সোনা

গোপন সূত্রে খবর পেয়ে দমদম বিমানবন্দরের কাছে কৈখালিতে ওত পেতেছিলেন কলকাতা পুলিসের গোয়েন্দারা। বাস থামিলে তল্লাশি চালাতেই পালানোর চেষ্টা করেন তিন পাচারকারী। কিন্তু শেষ রক্ষা হয়নি। ডিরেক্টরেট অব রেভিনিউ ইন্টেলিজেন্সের আধিকারিকদের হাতে ধরা পড়ে যায় তিন পাচারকারী।

সুজিত রক্ষিত, সঞ্জীব রক্ষিত এবং মিলন স্বর্ণকার নামে এই তিনজনের কাছ থেকে উদ্ধার হয়েছে সাড়ে ৬ কেজি সোনা। ধৃতদের জেরা করে প্রাথমিকভাবে জানা গিয়েছে তারা বাংলাদেশ থেকে সোনা হাওড়ায় পাচার করার উদ্দেশ্য নয়ে যাচ্ছিল। কার কাছে পৌঁছনোর কথা ছিল তা এখনও জানতে পারেননি গোয়েন্দারা।

তবে এই প্রথম নয়, গত বছরের এপ্রিলেও বাংলাদেশের খুলনা থেকে কলকাতায় আসার পথে একটি বেসরকারি বাস থেকে সাড়ে পাঁচ কেজি সোনা উদ্ধার করেন গোয়েন্দারা। বাসের চালক এবং সুপার ভাইজারের মাধ্যমে সোনা পাচার হচ্ছিল। সেবারও কৈখালি থেকেই গ্রেফতার করা হয়েছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+