সংসদে গর্জে উঠতে যাচ্ছেন, যাদবপুর জিতে বললেন তৃণমূল সাংসদ সায়নী ঘোষ

অভিনেত্রী সায়নী ঘোষ এবার সাংসদ। লোকসভায় তিনি কয়েক দিনের মধ্যেই শপথ নেবেন। লোকসভায় বাংলার বঞ্চনা নিয়ে তিনি এবার সরব হবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্রদের অনুসরণ করে সংসদে তাঁর পদক্ষেপ হবে।

তৃণমূল কৌশলগত নির্বাচন করেছে। দল শান্তিপূর্ণভাবে নির্বাচন করতে চেয়েছে। মানুষ বেরিয়ে এসে ভোট দিয়েছে। জনগণ তাদের সিদ্ধান্ত জানিয়েছে। বিশাল জয় হয়েছে এবার। সেই বার্তা দিলেন সায়নী।

Saayoni Ghosh

ভোটের ক্ষেত্রে লক্ষ্মীর ভাণ্ডার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। মনে করছেন যাদবপুর লোকসভার বিজয়ী প্রার্থী৷ সায়নী বলেন, " লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটি খুবই গুরুত্বপূর্ণ। এটি একটি প্রধান ভূমিকা পালন করেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া সহায়তা ২.১২ কোটি মহিলাকে সাহায্য করেছিল। এটা একটা বড় কথা। মহিলারা আমাদের পাশে দাঁড়িয়েছেন। কারণ, মমতা বন্দ্যোপাধ্যায় তাদের পাশে দাঁড়িয়েছেন।"

লোকসভায় গিয়ে বাংলার বঞ্চনার কথা বলবেন সায়নী ঘোষ। একশো দিনের কাজের টাকা পাওনা আছে৷ আবাস যোজনার টাকা কেন্দ্র থেকে আসেনি। তৃণমূলের থেকে ২৯ জন সাংসদ দিল্লি যাচ্ছেন। এছাড়াও ইন্ডিয়া জোটের শরিক তৃণমূল। বঞ্চনার বিরুদ্ধে সরব হবেন সকলে। জানিয়েছেন সায়নী ঘোষ।

তৃণমূলের থেকে ৩৮ শতাংশ মহিলা লোকসভায় আগামী পাঁচ বছর প্রতিনিধিত্ব করবেন। সন্দেশখালি ইস্যু একটি সাজানো বিষয় ছিল। সেটি যে ষড়যন্ত্র ছিল, বসিরহাটের মহিলারা সেটি প্রমাণ করে দিয়েছে। হাজি নুরুল বসিরহাটে চার লক্ষের বেশি ভোট পেয়েছেন। দাবি সায়নীর। তিনি আরও বলেন, " মমতা বন্দ্যোপাধ্যায় আরও দেখিয়েছেন, মহিলাদের টিকিট দেওয়ার জন্য আমাদের সংরক্ষণের প্রয়োজন নেই। "

বিজেপিকে বাংলাকে বোঝে না। আর বাংলায় তারা লড়ছে 'বাংলার শেরনি'র সঙ্গে। কীভাবে বিজেপি বাংলায় ভালো ফল করবে ভেবেছিল? প্রশ্ন করলেন সায়নী।

সায়নী মনে করেন, মমতা বন্দ্যোপাধ্যায় দেশের প্রধানমন্ত্রী হতে পারেন। সায়নী বলেন,
" গোটা জাতি জানে, 'বাংলার শেরনি' সরল অথচ শক্তিশালী। তিনি মানুষের সঙ্গে দেখা করার জন্য ১২ কিমি পথ হেঁটেছেন।"

সংসদে কাকে অনুসরণ করবেন সায়নী ঘোষ? এই বিষয়ে তিনি বলেন, " আমি অবশ্যই মহুয়া মৈত্র দিদিকে অনুসরণ করব এবং শিখব। এতদিন তিনি সংসদে ছিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ও খুব ভালো বক্তা। আমি ওঁকে ফলো করব, মহুয়া দি, সুদীপ দা। আমরা সংসদে গর্জন করতে যাচ্ছি।"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+