RG Kar Hospital Doctor Protest: জুনিয়ার ডাক্তারদের আন্দোলন 'হাইজ্যাকে'র চেষ্টা বিজেপির! গর্জে উঠল তৃণমূল
RG Kar Hospital Doctor Protest: আরজি কর কাণ্ডে জুনিয়ার ডাক্তারদের আন্দোলন 'হ্যাইজ্যাকে'র চেষ্টা বিজেপির। এমনটাই চাঞ্চল্যকর অভিযোগ শাসকদল তৃণমূলের। কলকাতা পুলিশ কমিশনার বিনিয় গোয়েলের পদত্যাগের দাবিতে গত ২২ ঘণ্টা ধরে রাস্তায় বসে ধর্না চালান ডাক্তাররা। সমর্থন জানাতে রাতে সমাজের বিভিন্ন স্তরে মানুষ তাদের পাশে পৌছন। রাস্তাতেই জুনিয়ার ডাক্তারদের সঙ্গেই ধর্নায় বসেন বিভিন্ন অভিনেতা-অভিনেত্রীরা।
রাতেই ঘটনাস্থলে (RG Kar Hospital Doctor Protest) পৌঁছন প্রাক্তন বিচারপতি তথা তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কিন্তু তাঁকে দেখেই 'গো ব্যাক' স্লোগান দিতে থাকেন আন্দোলনরত জুনিয়ার ডাক্তাররা। স্পষ্ট জানিয়ে দেন, এটা তাঁদের অধিকারের লড়াই। তাতে কোনও রাজনীতির রঙ লাগতে দেবেন না।

এমনকি এই বিষয়ে মাইকেও ঘোষণা করতে থাকেন ডাক্তাররা। তুমুল বিক্ষোভের (RG Kar Hospital Doctor Protest) মধ্যে পড়ে শেষমেশ দ্রুত এলাকা ছাড়েন প্রাক্তন বিচারপতি। আর সেই মুহূর্তের ভিডিও পোস্ট করে শাসকদল তৃণমূলের দাবি, রাজনৈতিক লাভের জন্য আরজি করের আন্দোলনকে 'হাইজ্যাক' করার চেষ্টা করছে বিজেপি। শুধু তাই নয়, 'ভেকধারী বিজেপি নেতাদের নাটক আর বরদাস্ত নয় বলেও সোশ্যাল মিডিয়ায় পোস্ট তৃণমূলের।
শুধু তাই নয়, অফিশিয়াল পেজে শাসকদলের দাবি, '' অভিজিৎ গঙ্গোপাধ্যায় একটা সময়ে দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীকে নিয়ে ন্যক্কারজনক মন্তব্য করেছিলেন, তিনি কিনা আবার আসছেন ন্যায়বিচারের লড়াইতে যোগ দিতে? বৌবাজারে ন্যায়বিচারের মিথ্যে নাটক করতে আসা বিজেপি সাংসদকে 'গো ব্যাক' স্লোগান দিলেন আন্দোলনকারীরা''। যদিও এই প্রসঙ্গে প্রাক্তন বিচারপতি বলেন, আন্দোলনকারীদের পাশে আছি। নৈতিকভাবে ওদের সমর্থনও করি। ওদের যে শত্রু নউ তা ওরা ঠিক বুঝতে পারবে বলে দাবি বিজেপি নেতার। প্রথম দিন থেকেই সমব্যথি ছিলাম বলেও দাবি।
বলে রাখা প্রয়োজন, দীর্ঘ ২২ ঘণ্টা পর বউবাজারের কাছ থেকে অবশেষেও ধর্না (RG Kar Hospital Doctor Protest) উঠেছে। আন্দোলনকারীদের প্রবল চাপের মুখে পুলিশ ব্যারিকেড খুলতে বাধ্য হয়।












Click it and Unblock the Notifications