লড়াইয়ে শক্তি দিয়ে বিজেপিকে বিসর্জন দেওয়ার ডাক! ব্রিগেড থেকে খেলা হবে স্লোগান মমতার, মোদীবাবুকে পরামর্শ

বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে শক্তি দিন। ব্রিগেডের জনগর্জন সভা থেকে দলীয় কর্মী-সমর্থকদের উদ্দেশে এমনটাই আবেদন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী এদিনের সভা থেকে একের পর প্রতিশ্রুতি দেন। তিনি বলেছেন, লোকসভায় তৃণমূল জিতলে তবেই সেই কাজ করা যাবে।

মুখ্যমন্ত্রী এদিন নাম না করে অবসরপ্রাপ্ত বিচারপতি তথা বিজেপি নেতা অভিজিথ গঙ্গোপাধ্যায়কে আক্রমণ করেন। এদিন তিনি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে গোখরোর সঙ্গে তুলনা করেন। তিনি বিচারব্যবস্থাকে হাত জোড় করে বলেন, মানুষ সেখানে যায় বিচার পেতে। দয়া করে তারা যেন বিজেপির চেয়ারে নাম বসেন। তিনি আরও বলেন, চেয়ারে বসেছিল কেউটে হয়ে আর বেরিয়ে গোখরো।

নাম না করে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে হাজার হাজার ছাত্রছাত্রীর চাকরি খাওয়ার অভিযোগ এদিনও করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, তোমাদের বিচার হবে। জনগণ বিচার করবে। প্রসঙ্গত বিজেপিতে যোগ দেওয়ার পরে শিলিগুড়ির কাছে কাওয়াখালিতে প্রধানমন্ত্রীর সভায় প্রথমবার ভাষণ দেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেখানে তিনি নো ভোট টু তৃণমূল-এর আবেদন করেন।

মমতা বন্দ্যোপাধ্যায় এদিন দাবি করেন বাংলায় বিজেপির ভোট লুটের চেষ্টার প্কতিবাদ করে পদত্যাগ করেছেন নির্বাচন কমিশনার অরুণ গোয়েল। তিনি কটাক্ষ করে বলেন, এক হাজারের গ্যাসে ফুটছে বিনা পয়সার চাল। তিনি দাবি করেন, মোদী সরকার গ্যাসের দাম বাড়িয়ে সত্তর হাজার কোটি টাকা কামিয়েছে।

ব্রিগেডের জনগর্জন সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, রাজ্যের উনষাটলক্ষ লোকের একশো দিনের কাজের টাকা আটকে দিয়েছে কেন্দ্রের মোদী সরকার। দুই বছর ধরে বাড়ি তৈরির টাকাও আটকে রেখে মোদী সরকার। তিনি এব্যাপারে প্রধানমন্ত্রী মোদীর তথ্য দেওয়াকেও চ্যালেঞ্জ করে বলেন, মোদীবাবু তথ্য যাচাই করুন।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন ব্রিগেডের সভা থেকে একের পর এক প্রতিশ্রুতিও দেন। তিনি বলেন, যদি পয়লার মের মধ্যে কেন্দ্র বাড়ি তৈরির টাকা না দেয়, তাহলে রাজ্য সরকার এগারো লক্ষ লোকের বাড়ি তৈরির টাকা দেবে। গঙ্গাসাগর সেতু এবং ঘাটাল মাস্টার প্ল্যান রাজ্য সরকার রূপায়ন করবে বলে আশ্বাস দেন তিনি। তিনি বলেন, পাহাড়, রাজবংশী ও মতুয়াদের সঙ্গে আছি।

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় ফের একবার হুঙ্কার ছেড়ে বলেন, রাজ্যে কোনওভাবেই এনআরসি মেনে নেওয়া হবে না। কলকাতার তিন জায়গায় মেট্রোর উদ্বোধনে প্রধানমন্ত্রীর মঞ্ত আলো করে থাকা প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, তিনি রেলমন্ত্রী থাকার সময় টাকা বরাদ্দ করেছিলেন।

মমতা বন্দ্যোপাধ্যায় এদিন ব্রিগেড থেকে খেলা হবে স্লোগান দেন। বিজেপিকে বিসর্জন দেওয়ার ডাকও তিনি দেন। জাতীয় সঙ্গীত গাওয়ার পরে সভার একেবারে শেষে তিনি বলেন, তিনি বলবেন খেলা হবে, আর ব্রিগেডের কর্মী সমর্থকদের বলবেন জিততে হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+