নির্জন রাস্তায় কিশোরীকে গণধর্ষণ দুই যুবকের! বিবস্ত্র-সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার মাঝরাতে

টিউশন সেরে বাড়ি ফিরছিল কিশোরী। সবে সন্ধ্যা নেমেছে। তখনই তাঁর পথ আটকায় প্রতিবেশী দুই যুবক। তারপর নির্জন রাস্তাতেই ছাত্রীর উপর চলে নির্মম যৌন নিপীড়ন।

টিউশন সেরে বাড়ি ফিরছিল কিশোরী। সবে সন্ধ্যা নেমেছে। তখনই তাঁর পথ আটকায় প্রতিবেশী দুই যুবক। তারপর নির্জন রাস্তাতেই ছাত্রীর উপর চলে নির্মম যৌন নিপীড়ন। গণধর্ষণের পর ছাত্রীটিকে রাস্তার ধারে ফেলে রেখে অভিযুক্তরা পালিয়ে যায়। এরপর রাস্তা থেকেই সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করা হয় ছাত্রীটিকে।

নির্জন রাস্তায় কিশোরীর উপর ঝাঁপিয়ে পড়েছিল ওরা, বিবস্ত্র-সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার

চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটে পূর্ব মেদিনীপুরের ডেবরার ভরতপুরে। এবারই মাধ্যমিক পরীক্ষা দেবে কিশোরী। বুধবার সন্ধ্যায় টিউশন থেকে বাড়ি ফেরার পথেই ঘটে ভয়াবহ ঘটনার সম্মুখীন হয় সে। ছাত্রীটিকে উদ্ধার করার পর ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর অবস্থার অবনতি হলে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

ডেবরা থানাতেও অভিযোগ দায়ের করা হয়েছে। ছাত্রীটির পরিবারের অভিযোগ, নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও মেয়ে বাড়ি না ফেরায়, তাঁরা খোঁজাখুঁজি শুরু করেন। রাতেই রাস্তার ধার থেকে উদ্ধার করা হয় সংজ্ঞাহীন মেয়েকে। পুলিশ এই ঘটনার তদন্তও শুরু করেছে ইতিমধ্যে। অভিযুক্তদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি। ছাত্রীটির ডাক্তারি পরীক্ষাও করা হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ছাত্রীটির শারীরিক অবস্থা আশঙ্কাজনক। ট্রমাচ্ছন্ন রয়েছে সে। তারপর রাতভর সংজ্ঞাহীন অবস্থায় রাস্তায় পড়ছিল ছাত্রীটি। তাকে সুস্থ করে তোলার সমস্ত চেষ্টা করছেন চিকিৎসকরা। ছাত্রীটি সুস্থ হলে তাঁর বয়ান রেকর্ড করবেন তদন্তাকীরা অফিসাররা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+