মাঝরাতে নেতাজিনগরে কিশোরীকে টেনে-হিঁচড়ে যৌন হেনস্থা প্রতিবেশী যুবকের
মাঝরাতে প্রতিবেশী কিশোরীকে টেনে-হিঁচড়ে যৌন হেনস্থার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে।
মাঝরাতে প্রতিবেশী কিশোরীকে টেনে-হিঁচড়ে যৌন হেনস্থার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। অভিযুক্ত রাজেশ রজককে গ্রেফতার করেছে পুলিশ। নেতাজিনগরে বৃহস্পতিবার মাঝরাতে ঘটনাটি ঘটেছে।

স্থানীয় পদ্মপুকুর রোডে এই ঘটনা ঘটে রাত ১টা নাগাদ। অভিযোগ নিগৃহীত কিশোরী রাত ১টা নাগাদ বাড়ির গেটে দাঁড়িয়েছিল। সেইসময় রাজেশ সাইকেল নিয়ে বাড়ি ফিরছিল। তখনই যৌন হেনস্থা করার অভিযোগ ওঠে।
অভিযোগ, মেয়েটিকে টেনে-হিঁচড়ে একটি গাছের তলায় নিয়ে যাওয়ার চেষ্টা হয়। তা দেখে কিশোরী চিৎকার জুড়ে দেয়। যা শুনে স্থানীয়রা চলে আসে। অভিযুক্ত পালিয়ে যায়।
তারপরে সঙ্গে সঙ্গেই মাঝরাতে নেতাজিনগর থানায় অভিযোগ দায়ের হয়। তার ভিত্তিতে পুলিশ পকসো আইনে মামলা দায়ের করে তদন্তে নেমে রাজেশকে গ্রেফতার করেছে।
অভিযুক্ত রাজেশ বিহারের বাসিন্দা ও পেশায় গাড়িচালক। এর আগে নিগৃহীতর দিদিকেও সে হেনস্থা করেছে বলে দাবি উঠেছে। যদিও রাজেশের পরিবার সমস্ত অভিযোগ অস্বীকার করেছে।












Click it and Unblock the Notifications