কলকাতায় অপহৃত কিশোরীকে ধর্ষণ করে খুন, গ্রেফতার ২ অভিযুক্ত

কলকাতা, ৩১ অগাস্ট : ফের শহর কলকাতায় ভয়াবহ ধর্ষণের ঘটনা ঘটল। এক কিশোরীকে অপহরণের পরে চলন্ত গাড়ির মধ্যেই প্রথমে ধর্ষণ করা হয়। এর পরে শ্বাসরোধ করে কিশোরীকে খুন করে তপসিয়া এলাকার একটি খালের মধ্যে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে এক ওলা চালক এবং তার সঙ্গীর বিরুদ্ধে।

ঘটনার তদন্তে নেমে কলকাতা পুলিশ সিসিটিভি ফুটেজের সূত্র ধরে অভিযুক্ত দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে। ধৃত শঙ্কর সাউ এবং গুড্ডু সিং পুলিশি জেরার মুখে তাদের অপরাধের কথা স্বীকার করে নেয়। এরপর কলকাতা পুলিশ অভিযুক্ত দুজনকে সঙ্গে করে নিয়ে গিয়ে তপসিয়ার খাল থেকে ডুবুরি নামিয়ে কিশোরীর মৃতদেহ উদ্ধার করে। মৃতদেহটিকে সেখান থেকেই ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়।

কলকাতায় অপহৃত কিশোরীকে ধর্ষণ করে খুন, গ্রেফতার ২ অভিযুক্ত

পুলিশ সূত্র থেকে জানা গিয়েছে, ১২ বছরের ওই কিশোরীকে হেয়ার স্ট্রিট থেকে অপহরণ করে শঙ্কর সাউ এবং গুড্ডু সিং নামে দুই ব্যক্তি। এরপর চলন্ত গাড়ির মধ্যেই কিশোরীকে ধর্ষণ করা হয়। কোন প্রমাণ না রাখার জন্য ওই তরুণীকে শ্বাসরোধ করে খুন করে বলে জেরায় জানায় অভিযুক্তরা।

পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে ধর্ষণ, খুন, অপহরণের মামলা দায়ের করেছে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই শহরের নিরাপত্তার বিষয় নিয়ে আবারও প্রশ্ন উঠতে শুরু করেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+