১৯-এর ব্রিগেড সভা-কে ঘিরে এখন জাতীয় রাজনীতির ফোকাসে কলকাতা। লোকসভা নির্বাচনের প্রাক্কালে মোদী বিরোধী রাজনৈতিক দলের এটাই সর্বপ্রথম মিলন মঞ্চ।
Kolkata
oi-Debojyoti Chakraborty
By Oneindia Staff
১৯-এর ব্রিগেড সভা-কে ঘিরে এখন জাতীয় রাজনীতির ফোকাসে কলকাতা। লোকসভা নির্বাচনের প্রাক্কালে মোদী বিরোধী রাজনৈতিক দলের এটাই সর্বপ্রথম মিলন মঞ্চ। মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর তৃণমূল কংগ্রেসের ছাতার তলায় এই বিশাল সভার আয়োজন করলেও, এটা কার্যত মোদী বিরোধীদের ঐক্য মঞ্চ-তেই পরিগণিত হতে চলেছে।
মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই ঘোষণা করেছেন এই ব্রিগেড সভা ইতিহাস তৈরি করতে চলেছে। গত ৪১ বছরে এতবড় ব্রিগেড সমাবেশ হয়নি বলেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তৃণমূল কংগ্রেসের দাবি ব্রিগেডের এই সভায় যোগ দিতে শহরে অন্তত ৪০ লক্ষ মানুষ আসছেন।
ব্রিগেডে মমতার মহাজোট ব্রিগেড, দেখুন লাইভ-
Jan 19, 2019, 3:53 pm IST
'টাকা লুট চলছে, কত টাকা ওদের ছিল, পার্টি অফিস যেন শপিং মল, কোথায় পেল এত টাকা।'- মমতা বন্দ্য়োপাধ্যায়।
'রথযাত্রার নামে দেশে দাঙ্গা করতে দেব না।'- মমতা বন্দ্যোপাধ্যায়।
Jan 19, 2019, 3:48 pm IST
'আমরা এমন হিটলার নেতা ভারতবর্ষের বুকে দেখিনি, এমন ফ্য়াসিস্ত কায়দায় শাসন করতে দেখিনি, ইন্দিরা গান্ধীর জরুরি অবস্থার থেকেও এই শাসন অনেক ভয়ঙ্কর।'- মমতা বন্দ্যোপাধ্যায়।
Jan 19, 2019, 3:45 pm IST
'কেন্দ্রে আমরা সরকার গড়ার পর ফের ব্রিগেডে বিজয় মিটিং করব।'-- মমতা বন্দ্যোপাধ্যায়।
Jan 19, 2019, 3:44 pm IST
'করতে পারলে কর, গড়তে পারল গড় না হলে গদি ছাড়।'- মমতা বন্দ্যোপাধ্যায়।
Jan 19, 2019, 3:44 pm IST
'যেখানে বিজেপি মিটিং করবে, তারপরের দিন সেখানে মিটিং করবে তৃণমূল, যেখানে কুৎসা রটানো হবে সেখানে পরক্ষণেই রাজনৈতিক প্রত্যুত্তর দেওয়া হবে।'-- মমতা বন্দ্যোপাধ্যায়।
Jan 19, 2019, 3:43 pm IST
বিজেপি-র বিরুদ্ধে রাজ্য জুড়ে রাজনৈতিক প্রতিরোধের ডাক মমতা বন্দ্যোপাধ্যায়ের।
Jan 19, 2019, 3:42 pm IST
'নিজের দলের বিশিষ্ট নেতাদেরই সম্মান দিতে পারেন না, তিনি আবার দেশবাসীকে কী করে সম্মান দেবেন।'- মমতা বন্দ্যোপাধ্যায়।
'আপনি এবং আপনার দল চলে যাক, আমরা বুঝে নেব পরের পাঁচ বছরে প্রধানমন্ত্রী কে হবেন।'- মমতা বন্দ্যোপাধ্যায়।
Jan 19, 2019, 3:39 pm IST
'কে প্রধানমন্ত্রী হবেন তা গুরুত্বপূর্ণ নয়, ওনার চলে যাওয়াটাই দেশের পক্ষে মঙ্গল।'- মমতা বন্দ্যোপাধ্যায়।
Jan 19, 2019, 3:39 pm IST
'অনেক হয়েছে আচ্ছে দিন, এখন যাওয়ার সময় হয়েছে... দেশকে ভালো রাখতে হলে বিজেপি-কে বাদ দিন'- মমতা বন্দ্যোপাধ্যায়।
Jan 19, 2019, 3:37 pm IST
'তাঁর বিরুদ্ধে আওয়াজ তোলা কাউকে ছাড়েননি মোদী, লালুপ্রসাদ থেকে শুরু করে অখিলেশ, এমনকী আমাকেও ছাড়েননি, মিথ্যা মিথ্যা ফাঁসানোর চেষ্টা চলছে', বললেন মমতা বন্দ্যোপাধ্যায়।
Jan 19, 2019, 3:37 pm IST
'তাঁর বিরুদ্ধে আওয়াজ তোলা কাউকে ছাড়েননি মোদী, লালুপ্রসাদ থেকে শুরু করে অখিলেশ, এমনকী আমাকেও ছাড়েননি, মিথ্যা মিথ্যা ফাঁসানোর চেষ্টা চলছে', বললেন মমতা বন্দ্যোপাধ্যায়।
Jan 19, 2019, 3:37 pm IST
'তাঁর বিরুদ্ধে আওয়াজ তোলা কাউকে ছাড়েননি মোদী, লালুপ্রসাদ থেকে শুরু করে অখিলেশ, এমনকী আমাকেও ছাড়েননি, মিথ্যা মিথ্যা ফাঁসানোর চেষ্টা চলছে', বললেন মমতা বন্দ্যোপাধ্যায়।
Jan 19, 2019, 3:36 pm IST
নরেন্দ্র মোদীকে তীব্র আক্রমণ মমতা বন্দ্যোপাধ্য়ায়ের।
Jan 19, 2019, 2:32 pm IST
ব্রিগেডের রঙে রাঙানো মুখ।
Jan 19, 2019, 1:23 pm IST
'আমরা একজোট, তাই ভীত মোদী', বললেন স্টালিন।
Jan 19, 2019, 12:56 pm IST
কৃষক থেকে চাষি, সকলেই এখন সঙ্কটে, মন্তব্য শরদ যাদবের।
Jan 19, 2019, 12:56 pm IST
সঙ্কটময় পরিস্থিতির মধ্যে রয়েছে দেশ, বললেন শরদ যাদব।
Jan 19, 2019, 12:55 pm IST
মোদীর নোটবাতিল নীতিকে আক্রমণ শরদ যাদবের।
Jan 19, 2019, 12:40 pm IST
শুধু একটা মানুষকে ক্ষমতা থেকে চ্যূত করলেই হবে না, একটা আদর্শকে হারাতে হবে, বললেন যশবন্ত সিনহা।
Jan 19, 2019, 12:24 pm IST
কেন্দ্র থেকে বিজেপি ও নরেন্দ্র মোদিকে হঠানোর ডাক মিজোরমের মুখ্যমন্ত্রীর।
Jan 19, 2019, 12:23 pm IST
এই মুহূর্তে ব্রিগেডের ভিড়।
Jan 19, 2019, 12:21 pm IST
বাংলার ফসল বিমায় উপকৃত কৃষক, বললেন জয়ন্ত চৌধুরী।
Jan 19, 2019, 12:20 pm IST
মোদী শুধু প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে, বললেন জয়ন্ত চৌধুরী।
READ MORE
6:24 PM, 18 Jan
আজ দুপুরে ব্রিগেডের সভামঞ্চ, প্রস্তুতি তখন জোরকদমে।
Work in progress ahead of the #BrigadeChalo rally on Jan 19
'দেশ বদল চায় ও প্রধানমন্ত্রী পদেও পরিবর্তন চায়', কলকাতায় পৌঁছেই বললেন অখিলেশ যাদব।
West Bengal: Former Uttar Pradesh CM and SP leader Akhilesh Yadav reaches Kolkata for TMC's opposition rally tomorrow, he says, "The country needs change and wants a new Prime Minister." pic.twitter.com/jvdpqILPn2
আজ দুপুরে নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দরে অখিলেশ যাদব।
7:42 PM, 18 Jan
ঝাড়খণ্ড মুক্তি মোর্চার হেমেন্ত সোরেনও কাল থাকছেন ব্রিগেডের সভামঞ্চে।
7:44 PM, 18 Jan
এনসিপি প্রধান শরদ পাওয়ার কলকাতায়, নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে অভ্যর্থনা জানাচ্ছেন ডেরেক ও ব্রায়েন।
7:46 PM, 18 Jan
কলকাতায় প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবগৌড়া, পরে তাজবেঙ্গল হোটেলে তাঁর সঙ্গে দেখা করেন মমতা বন্দ্যোপাধ্যায়, দু'জনের মধ্যে জাতীয় রাজনীতির পরিস্থিতি নিয়েও বেশ কিছুক্ষণ আলোচনা হয়।
7:52 PM, 18 Jan
দিন কয়েক আগেই বিজেপি-র সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিলেন অরুণাচল প্রদেশের পাঁচ বারের মুখ্যমন্ত্রী গিয়ং আপাং, তিনি যোগ দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্রিগেডের সভায়।
7:53 PM, 18 Jan
কোচবিহার থেকে ব্রিগেডের সভায় যোগ দিতে আসা তৃণমূল কর্মী ও সমর্থকদের শিয়ালদহ স্টেশনে মিছিল।
7:55 PM, 18 Jan
হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লক থেকে আসা যুব তৃণমূল কংগ্রেসের মিছিল শিয়ালদহ স্টেশনে।
মোট কটি মঞ্চ থাকছে, কোন মঞ্চে কে বসছেন, দেখে নিন এক নজরে।
6:54 AM, 19 Jan
মঞ্চের সামনের অংশে নিরাপত্তা কেমন রাখা হচ্ছে
6:57 AM, 19 Jan
ব্রিগেডে এদিন যেমন অন্তত ৪০ লক্ষ মানুষের ভিড় আশা করা হচ্ছে তেমনি এখানে হাজির থাকছেন প্রচুর ভিআইপি ও ভিআইপি, সবমিলিয়ে ব্রিগেডে আজ নিরাপত্তা নামক বিষয়টি রীতিমতো চ্যালেঞ্জিং হতে চলেছে।
কলকাতায় কুমারস্বামী, তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকার মমতা বন্দ্যোপাধ্যায়ের, দেবগৌড়ার সঙ্গে হোটেলের গিয়েও দেখা করেন তৃণমূল নেত্রী, সেখানেই ছিলেন অরুণাচলের প্রাক্তন মুখ্যমন্ত্রী গিয়ং আপাং, তাঁর সঙ্গেও সাক্ষাৎ হয় মমতার।
ব্রিগেড সমাবেশের প্রাক্কালে এচ ডি কুমারস্বামী, হেমন্ত সোরেন, পু লালডুয়ামা এবং গেগং আপাং এর সাথে দেখা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় pic.twitter.com/3xmFQTyooD