জিডি বিড়লা কাণ্ডে অভিযুক্তদের টিআই প্যারেডে চিনত পারল না ছাত্রী, ঘটনায় চাঞ্চল্য

জিডি বিড়লা স্কুলে শিশুছাত্রীর যৌন নির্যাতনের ঘটনায় অভিযুক্ত দুই শিক্ষকের সোমবার টিআই প্যারেড করানো হয়েছে।

জিডি বিড়লা স্কুলে শিশুছাত্রীর যৌন নির্যাতনের ঘটনায় অভিযুক্ত দুই শিক্ষকের সোমবার টিআই প্যারেড করানো হয়েছে। সূত্রের খবর, টিআই প্যারেডে শিক্ষকদের চিহ্নিত করতে পারেনি ছাত্রী। আলিপুর সংশোধনাগারের ভিতরে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে টিআই প্যারেড হয়। সেখানেই কাউকে মেয়েটি সনাক্ত করতে পারেনি।

জিডি বিড়লায় অভিযুক্তদের টিআই প্যারেডে চিনত পারল না ছাত্রী

পরিবারের তরফে দাবি, যে ভিডিও করা হয়েছিল তার মান অত্যন্ত নিম্নমানের থাকায় তা দিয়ে পরিষ্কারভাবে কাউকে দেখা যায়নি।

আলিপুর সংশোধনাগার সূত্রে খবর, এদিন দুপুরে দুই অভিযুক্ত শিক্ষককে বাকী আরও আটজন বন্দির সঙ্গে দাঁড় করানো হয়। এক বিচারকের উপস্থিতিতে টিআই প্যারেড হয়। সেখানেই এই ঘটনা ঘটেছে। ভিডিওর মান নিয়ে প্রশ্ন ওঠায় পুলিশের কিছু করার নেই বলে জানানো হয়েছে। যা পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে তা আদালতই ঠিক করবে।

জিডি বিড়লা স্কুলে গতবছরের ৩০ নভেম্বর ৪ বছর বয়সী এক শিশুকন্যার যৌন নির্যাতনের অভিযোগ ওঠে। সেই ঘটনায় স্কুলের দুই শিক্ষকের দিকে অভিযোগের আঙুল তোলা হয়। পুলিশ তাদের গ্রেফতার করে মামলাও করেছে। সেই মামলার প্রেক্ষিতেই টিআই প্যারেড হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+