অনির্দিষ্টকালের জন্য স্কুল বন্ধের নোটিশ, রবিবারও অভিভাবকদের বিক্ষোভ জিডি বিড়লা স্কুলে

অভিভাবকদের দাবির প্রেক্ষিতে অনির্দিষ্টকালের জন্য স্কুল বন্ধের সিদ্ধান্তের কথা জানিয়ে দিল রানিকুঠির জিডি বিড়লা স্কুল কর্তৃপক্ষ। এদিকে রবিবার সকালে স্কুলের সামনে জমায়েত করেন অভিভাবকরা।

অভিভাবকদের দাবির প্রেক্ষিতে অনির্দিষ্টকালের জন্য স্কুল বন্ধের সিদ্ধান্তের কথা জানিয়ে দিল রানিকুঠির জিডি বিড়লা স্কুল কর্তৃপক্ষ। এদিকে রবিবার সকালে স্কুলের সামনে জমায়েত করেন অভিভাবকরা। কর্তৃপক্ষের সিদ্ধান্তে ক্ষুব্ধ তাঁরা।

অনির্দিষ্টকালের জন্য স্কুল বন্ধের নোটিশ জিডি বিড়লায়

শুক্রবার এবং শনিবারের মতো রবিবারেও জিডি বিড়লা স্কুলের সামনে বিক্ষোভ ক্ষুব্ধ অভিভাবকদের। তাঁদের অভিযোগ, কর্তৃপক্ষের কারও দেখা না মিললেও, প্রচুর সংখ্যায় পুলিশ মোতায়েন রয়েছে এলাকায়। এদিন অভিভাবকরা মিলিত হয়েছেন, অভিভাবকদের একটি ফোরাম গঠনের জন্য। যাঁরা প্রত্যেকদিন স্কুল ম্যানেজমেন্টের সঙ্গে যোগাযোগ রাখবেন, এমনটাই জানিয়েছেন অভিভাবকরা।

এদিকে, সকালেই স্কুলের সামনে সোমবার থেকে জুনিয়র সেকশনের পাশাপাশি সিনিয়র সেকশনও অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার কথা ঘোষণা করা হয়েছে স্কুল কর্তৃপক্ষের তরফে। অভিভাবকদের দাবি পূরণের পরেই স্কুল খোলা হবে বলে সূত্রের খবর।

অনির্দিষ্টকালের জন্য স্কুল বন্ধের নোটিশ জিডি বিড়লায়

যদিও স্কুল কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন অভিভাবকরা। ক্ষুব্ধ অভিভাবকদের মন্তব্য, এমন কিছু চাওয়া হয়নি যাতে ম্যানেজমেন্ট স্কুল বন্ধ রাখার সিদ্ধান্তের কথা জানাতে পারে। অভিভাবকদের দাবি, স্কুল বন্ধ নয়, সন্তানের নিরাপত্তার দাবিই তাঁরা করছেন। সন্তানের সেফটি ও সিকিওরিটির দাবি করেছেন তাঁরা। জুনিয়র সেকশনে মহিলা অ্যাটেন্ডেন্টের পাশাপাশি, কোনও পুরুষ কর্মী রাখা চলবে না বলে দাবি তুলেছেন অভিভাবকরা।

এছাড়াও, সামনেই সকলের পরীক্ষা রয়েছে। বিশেষ করে দশম ও দ্বাদশ শ্রণির টেস্ট পরীক্ষা রয়েছে। সেই সময়ে স্কুল বন্ধের সিদ্ধান্তে ক্ষুব্ধ অভিভাবকরা।

এদিকে স্কুলের প্রিন্সিপালের তরফে ছাত্রীর বাবাকে একটি চিঠি দেওয়া হয়েছে। তাতে পরিবারের প্রতি সহানুভূতি প্রকাশ করা হয়েছে। দুই অভিযুক্ত শিক্ষককে সরিয়ে দেওয়ার কথাও জানানো হয়েছে চিঠিতে।

এদিকে অভিযুক্ত দুই পিটি শিক্ষকের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+