সিবিআই স্ক্যানারে গৌতম কুণ্ডুর মা, তাঁর নামে সংস্থার মাধ্যমে কালো টাকা হত সাদা!

রোজভ্যালিকাণ্ডে এবার সিবিআই স্ক্যানারে উঠে এল সংস্থার কর্ণধার গৌতম কুণ্ডুর মায়ের নাম। তাঁকে দ্রুত তলব করতে পারে সিবিআই।

কলকাতা, ৬ জানুয়ারি : রোজভ্যালিকাণ্ডে এবার সিবিআই স্ক্যানারে উঠে এল সংস্থার কর্ণধার গৌতম কুণ্ডুর মায়ের নাম। তাঁকে দ্রুত তলব করতে পারে সিবিআই। সিবিআই আধিকারিকরা রোজভ্যালি কাণ্ডের তদন্ত নেমে জানাতে পেরেছেন, গৌতম কুণ্ডুর মা বিভা কুণ্ডু বালিগঞ্জের এক হোটেলের জয়েন্ট ডিরেক্টর ছিলেন। তাঁর জন্য মাসোয়ারা বরাদ্দ ছিল ৫ লক্ষ টাকা। এই সংস্থার মাধ্যমে রোজভ্যালির কালো টাকা সাদা করতেন বলে অভিযোগ।

সিবিআইয়ের তদন্তকারী অফিসাররা জানতে পেরেছেন, রোজভ্যালি কর্তা গৌতম কুণ্ড বাড়িতেই টাকা মজুত রাখতেন। সেখান থেকে বিভিন্ন কোম্পানিতে তিনি বিনিয়োগ করতেন টাকা। সেইমতো বালিগঞ্জের চকোলেট হোটেলের ব্যবসাতেও বিনিয়োগ করা হয়েছিল রোজভ্যালির প্রচুর টাকা। এই হোটেল ব্যবসার মাধ্যমেই কালো টাকা সাদা হত বলে ধারণা তদন্তকারীদের।

সিবিআই স্ক্যানারে গৌতম কুণ্ডুর মা, তাঁর নামে সংস্থার মাধ্যমে কালো টাকা হত সাদা!

এই বিষয়েই বিভাদেবীকে জেরা করতে চাইছে সিবিআই। সেইসঙ্গে হোটেলের কর্মীদেরও জিজ্ঞাসাবাদ করবেন তদন্তাকারীরা। কোন পথে টাকা আসত, সেই টাকা কীভাবে সাদা করা হত, তা জানার চেষ্টা চালাচ্ছে সিবিআই। খুব দ্রুত বিভাদেবীকে সিবিআই দফতরে তলব করা হবে।

রোজভ্যালিকাণ্ডে এর আগে উঠে আসে গৌতম কুণ্ডুর স্ত্রীর নামও। তাঁকেও খুব তাড়াতাড়ি ডাকা হতে পারে সিবিআই দফতরে। সেইসঙ্গে একাধিক টলিউড অভিনেত্রীর নাম উঠে আসছে এই কেলেঙ্কারিতে। তাঁদেরও ডাকা হতে পারে জিজ্ঞাসাবাদের জন্য।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+