চতুর্থীর রাতেই সপ্তমীর মেজাজ! রাত বাড়ার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ভিড়
দেবীর বোধনের আগেই মণ্ডপে মণ্ডপে দর্শনার্থীদের ভিড়। উত্তর থেকে দক্ষিণ কোথাও বাকি পড়েনি। কোথাও সাবেকি প্রতিমা তো কোথাও আলোকসজ্জা, ভিড়ে ভিড়াক্কার। অনেকেই বলছেন এরকম ভিড় অনেকের কাছেই প্রত্যাশিত নয়। চতুর্থীর রাত যেন সপ্তমীর রাতের সঙ্গে পাল্লা দিচ্ছে।

চতুর্থীতেই সপ্তমীর ভিড়
একদিকে যেমন সাবেকি প্রতিমা আর আলোকসজ্জা দেখতে কলেজ স্কোয়ারে ভিড় জমিয়েছেন সাধার মানুষ, অন্যদিকে পাশের সন্তোষ মিত্র স্কোয়ারে মানুষ ভিড় জমিয়েছেন ৫২ কেজির সোনার দুর্গা প্রতিমা দেখতে। রয়েছে থিমের প্রতিমাও। চতুর্থীর রাতেই কলকাতা পুলিশকে যেন চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছে দর্শনার্থীরা।

পরিস্থিতি সামলাতে হিমসিম অবস্থা পুলিশের
চতুর্থী রাতে ভিড় দেখা দিয়েছে ত্রিধারা সম্মিলনীতে। পুলিশ চেষ্টা করতে রাস্তা সচল রাখতে। কিন্তু পরিস্থিতি সামাল দিতে হিমসিম খাচ্ছেন তারা। আর পুজো উদ্যোক্তারা বলছেন, যদি আবহাওয়া সঙ্গে দেয় তাহলে এবার ঠাকুর দেখতে রেকর্ড ভিড় হবে সর্বত্র।

কলকাতায় পিভি সিন্ধু
এদিন শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে এসেছিলেন ব্যাটমিন্টনে বিশ্ব চ্যাম্পিয়ন পিভি সিন্ধু। সঙ্গে ছিলেন তাঁর বাবা-মা এবং কোচ পুলেল্লা গোপীচাঁদ। তাঁকে নিয়ে মণ্ডপ ঘুরিয়ে দেখান শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের কর্তা তথা রাজ্যের মন্ত্রী সুজিত বসু।
সাধারণত বিগ বাজেটের মণ্ডপগুলিই টার্গেট করেন দর্শকরা। আর শুধু এবারটা নয়, গত কয়েকবছর ধরেই দ্বিতীয় কিংবা তৃতীয়া থাকেই ঠাকুর দেখার কাজ শুরু হয়ে যায়। তবে এবার ভয় রয়েছে বৃষ্টি অসুরের। তাই যেন চতুর্থীতেই লাগাম ছাড়া ভিড়।












Click it and Unblock the Notifications