Garden Reach Building Collapse: ধ্বংসস্তূপের মধ্যে এখনও দুজনের আটকে থাকার শঙ্কা, সকাল থেকে শুরু উদ্ধারকাজ
Garden Reach Building Collapse: প্রায় ২৪ ঘণ্টা পার! ভেঙে পড়া বহুতলের ধ্বংসস্তুপের মধ্যে এখনও দুজনের আটকে থাকার আশঙ্কা। বৃহস্পতিবার রাত পর্যন্ত ভয়ঙ্কর ঘটনায় ৯জনের মৃত্যু হয়েছে। দীর্ঘ তল্লাশিতে ধ্বংসস্তূপের মধ্যে দিয়ে ১০ জনকে বার করে আনা হয় হয়। কিন্তু রাত নামতেই উদ্ধারকাজ কার্যত উদ্ধারকাজ বন্ধ করে দিতে হয় বাধ্য হয় এনডিআরএফ।
পর্যাপ্ত আলো না থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। ফিরে যান এনডিআরএফের সদস্যরা। যদিও মঙ্গলবার সকাল হতেই ফের উদ্ধারকাজ শুরু হয়েছে বলে জানা গিয়েছে। এনডিআরএফের বিশাল টিম সকালেই ঘটনাস্থলে (Garden Reach Building Collapse) পৌঁছে গিয়েছেন। সোমবারের মতোই আজ মঙ্গলবারও উদ্ধার কাজ শুরু করেছেন বিপর্যয় বাহিনী।

যদিও এখনও গোটা এলাকা জুড়ে ধ্বংসস্তূপ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। রদিকে চাঙড়, লোহার জাল, বাঁশ, টিন আটকে রয়েছে। সেই সমস্ত কিছু সরিয়ে প্রাণের আশায় শুরু হয়েছে উদ্ধারকাজ। তবে যা খবর, ধ্বংসস্তপের মধ্যে আরও দুজন আটকে থাকতে পারে।
অন্যদিকে ঘটনায় আহতদের এসএসকেএমে চিকিৎসা করা হচ্ছে। বেশ কয়েকজনকে মেটিয়াবুরুজের একটি হাসপাতালেও নিয়ে যাওয়া হয়। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গিয়েছে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানা গিয়েছে। ঘটনার পর সোমবারই ঘটনাস্থলে যান রাজ্যপাল সিভি আনন্দ বোস। গোটা এলাকা ঘুরে দেখেন। পুরো বিষয়টি হিউম্যান ফেলিওর বলে মন্তব্য করেছেন রাজ্যপাল বোস।
তিনি বলেন, এটা কোনও দুর্ঘটনা নয়, হিউম্যান ফেলিওর। খুব শীঘ্রই নির্মাণ বিশেষজ্ঞদের নিয়ে একটা বৈঠক হবে রাজভবনে। যেখানে আইআইটি খড়গপুর, সেন্ট্রাল বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট সহ একাধিক সংস্থার সঙ্গে বৈঠক করবেন বলে জানিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। বৈঠকে থাকবেন ক্রেডাইয়ের বিশেষজ্ঞরা।
আর সেই বৈঠকে একাধিক বিষয় নিয়ে আলোচনা হবে। এমনকি প্রয়োজনীয় অ্যাকশন এবং পরামর্শ সবকিছুই বিস্তারিত আলোচনা হবে। আর আর তা রিপোর্ট আকারে সরকারের কাছে জমা দেওয়া হবে বলেও জানিয়েছেন রাজ্যপাল বোস। যদিও এই ঘটনায় ইতিমধ্যে কড়া ব্যবস্থা নিয়েছে কলকাতা পুরসভা।
ঘটনার পরেই তিনজন ইঞ্জিনিয়ারকে সাসপেন্ড করা হয়েছে। শুধু তাই নয়, বিশাল এই বহুতল কীভাবে ভাঙল তা খতিয়ে দেখতে হবে। অন্যদিকে পুরসভা এলাকায় কোথায় কত বেআইনি নির্মাণ হয়েছে সেই সংক্রান্ত তথ্য জমা দেওয়ার কথা বলা হয়েছে। এমনকি তা ভেঙে দেওয়ার নির্দেশ মেয়র ফিরহাদ হাকিম দিয়েছেন বলে খবর।












Click it and Unblock the Notifications