বাংলায় গুন্ডারাজ চলছে, হাজার সন্দেশখালি মমতা তৈরি করেছেন, অভিযোগ ফ্যাক্ট ফাইন্ডিং টিমের

পুলিশ পাবলিক সার্ভিসের ভূমিকা ভুলে গিয়েছে। উর্দি পরে তৃণমূলের হয়ে কাজ করছে। সন্দেশখালিতে আইনের শাসন নেই। আগামী দিনে 'পাক্কা' সন্দেশখালি যাওয়া হবে। রাজভবনের গেটের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই কড়া বার্তা বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিমের।

সন্দেশখালিতে কী ঘটেছে? মহিলারা কী জানাচ্ছেন? সেই বিষয়ে জানার জন্য জেপি নাড্ডা বিজেপির প্রতিনিধি দল পশ্চিমবঙ্গে পাঠিয়েছিলেন। শুক্রবার সন্দেশখালি যাওয়ার উদ্দেশ্যে কেন্দ্রীয় দল রওনা দেয়। কিন্তু তাঁদের সন্দেশখালি যেতে দেওয়া হয় না।

BJP

রামপুরে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিমকে আটকে দেওয়া হয়। ১৪৪ ধারা জারি আছে বলে তাদের এগোতে দেওয়া হয় না। দীর্ঘক্ষণ বচসা হয় পুলিশের সঙ্গে। ভিডিও কলের মাধ্যমে সন্দেশখালির নির্যাতিতাদের সঙ্গে কথা বলেন ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্যরা।

এরপর সোজা রাজভবনের দিকে গাড়ি ঘোরানো হয়। রাজভবনে পৌঁছে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে বৈঠক করেন দলের সদস্যরা। রাজ্যপাল সন্দেশখালির ঘটনা নিয়ে মনকষ্টে রয়েছেন। এমন কথা জানিয়েছেন ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্যরা। তবে রাজ্যপাল তাদের কাছে কী বলেছেন? সে কথা জানানো হয়নি সাংবাদিকদের সামনে।

সন্দেশখালির ঘটনা নিয়ে উচ্চ আদালতে যাওয়া হবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মূর কাছেও এই বিষয়টি তুলে ধরা হবে। আগামী দিনে ফের সন্দেশখালি আসবে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম। 'পাক্কা' সন্দেশখালি আসা হবে। এমন দাবি করেছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ।

তৃণমূল কংগ্রেস ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র কটাক্ষ করা হয়েছে। পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে বহুল পরিমাণে। যত দিন সাধারণ মানুষ ন্যায় পাবে না, ততদিন তাদের পাশে থাকা হবে। রাজ্যে তৃণমূল বলে আর কিছু নেই। গুন্ডারাজ চলছে বাংলায়। পুলিশ উর্দি পরে তৃণমূলের হয়ে কাজ করছে। এমনই বিস্ফোরক অভিযোগ ফ্যাক্ট ফাইন্ডিং টিমের।

একটা সন্দেশখালি নয়। রাজ্যে হাজার হাজার সন্দেশখালি করে রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একাধিক শেখ শাহজাহান রাজ্যে রয়েছে। তাদের বিরুদ্ধে এবার ব্যবস্থা নিতে হবে। এমনই জোরালো দাবি তুলেছে বিজেপির কেন্দ্রীয় দল।

রাজ্যের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল সন্দেশখালির ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন। মুখ ঢেকে বিজেপির মহিলারা বক্তব্য রাখছেন। এমন দাবি তৃণমূলের পক্ষ থেকে উঠেছে। কেন মুখ্যমন্ত্রী সিবিআই তদন্তে ভয় পাচ্ছেন? কেন বিজেপিকে সন্দেশখালিতে ঢুকতে দেওয়া হচ্ছে না? সেই প্রশ্ন তুলেছেন অগ্নিমিত্রা।

মানসিক ধর্ষণ, লাঞ্ছনার শিকার সন্দেশখালির মহিলারা। এই বিষয়ে জবাব দিতে হবে বাংলার মুখ্যমন্ত্রীকে। দাবি অগ্নিমিত্রা পলের। বিজেপি প্রতিনিধি দল ভিডিও কলে সন্দেশখালির কয়েক জন নির্যাতিতার সঙ্গে কথা বলেছেন। পুলিশ সেই নির্যাতিতাদের উপরেও আক্রমণ চালিয়েছে। এমন বিস্ফোরক অভিযোগ এদিন করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+