ফের বিতর্কে অ্যাপোলো হাসপাতাল, চিকিৎসার গাফিলতিতে রোগীর মৃত্যু ডিসচার্জের দিনে
বিল নিয়ে টানাপোড়েন ডানকুনির সঞ্জয় রায়ের মৃত্যুর পর ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই কলকাতা শহরের নামী হাসপাতাল অ্যাপোলো-র বিরুদ্ধে আবারও চিকিৎসায় গাফিলতির অভিযোগ।
কলকাতা, ২৫ ফেব্রুয়ারি : ফের চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যু অ্যাপোলো হাসপাতালে। বিল নিয়ে টানাপোড়েন ডানকুনির সঞ্জয় রায়ের মৃত্যুর পর ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই কলকাতা শহরের নামী হাসপাতাল অ্যাপোলো-র বিরুদ্ধে আবারও চিকিৎসায় গাফিলতির অভিযোগ। শনিবার সকালে অ্যাপোলো-য় রত্না বসু নামে এক রোগীর মৃত্যুর পর উত্তেজনা ছড়িয়ে পড়ে।[বিলের টাকা না মেটালে হোমে চালান করে দেওয়া হবে মেয়েকে, নার্সিংহোমের হুঁশিয়ারিতে আত্মঘাতী বাবা]
মৃতের পরিবারের পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে, তাঁরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ হবেন। আবেদন জানাবেন ক্রেতা সুরক্ষা দফতরেও। অভিযোগ, রত্নাদেবীকে আজ হাসপাতাল থেকে ডিসচার্জ করার কথা ছিল। এদিন সকালে জানানো হয় তাঁর মৃত্যু হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতিতেই এই ঘটনা বলে অভিযোগ।[অ্যাপোলো কর্তৃপক্ষকে তলব স্বাস্থ্যসচিবের, বর্ধমানের ঘটনায় তদন্তের নির্দেশ সিএমওএইচকে]

বর্ধমানের বাসিন্দা রত্না ঘোষ। হৃদরোগে সমস্যা নিয়ে গত ১১ ফেব্রুয়ারি অ্যাপোলো হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। গত ২২ ফেব্রুয়ারি তাঁর অপারেশন করা হয়। সুস্থ হয়ে উঠেছিলেন। শনিবার তাঁকে ছেড়ে দেওয়ার কথা ছিল। এদিন ভোর চারটে নাগাদ রত্নাদেবীর মৃত্যু হয়।
অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষ প্রথম জানিয়েছিল, হার্টের ভালভ বদল করতে হবে। সেইজন্য তিন লক্ষ চাকা জমা করতে বলা হয়। তারপর বলা হয় পেসমেকার বসাতে হবে, তা না হলে শ্বাসকষ্ট কমবে না। তখন আরও তিন লক্ষ টাকা জমা দিতে বলা হয়। সেইমতো টাকা জমা দেওয়া হয়। তারপরও রোগী কার্ডিয়াক অ্যারেস্ট হলেন। আসলে চিকিৎসার নামে প্রহসন চলছে এই হাসপাতালে।












Click it and Unblock the Notifications