গাছ থেকে শরীরজুড়ে ফাঙ্গাস! বিশ্বের বিরলতম রোগের খোঁজ কলকাতায়
মাইকোলজিস্ট ছত্রাকজনিত (fungal disease) বিরল এক রোগে আক্রান্ত হলেন কলকাতার এক ব্যক্তি! যা বিশ্বে বিরল বলেই জানাচ্ছেন চিকিৎসকরা। শুধু তাই নয়, এই ব্যক্তিই পৃথিবীর প্রথম যিনি উদ্ভিদের ছত্রাক দ্বারা আক্রান্ত হয়েছেন। অর্থাৎ তাঁর শরীরে বিরল এক ছত্রাক বাসা বেঁধেছে।

গাছপালা ছত্রাক দ্বারা সংক্রমিত হওয়ার পৃথিবীতে এটিই প্রথম ঘটনা। স্বভাবই বিরল এই রোগ নিয়ে একাধিক প্রশ্ন তৈরি হচ্ছে মানুষের মধ্যে।
যে ব্যক্তি এই রোগে আক্রান্ত হয়েছেন তাঁর বয়স ৬১ বছর বলে জানা যাচ্ছে। তিনি পেশায় একজন প্লান্ট মাইক্রওলজিস্ট। ফলে পেশার প্রয়োজনে ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে মাশরুম সহ বিভিন্ন গাছপালা নিয়ে গবেষণা করেছেন। সেখান থেকেই কি এই সংক্রমণ? বিষয়টি খতিয়ে দেখছেন গবেষকরা। তবে এমন রোগের অভিজ্ঞতা যেহেতু বিশ্বে আর নেই ফলে একাধিক ক্ষেত্রে হোঁচট খেতে হচ্ছে চিকিৎসকদের। এমনকি গাছপালা নিয়ে যারা করেন তারাও আক্রান্ত হয়েছেন বলে ইতিহাস নেই।
মেডিক্যাল মাইকোলজি কেস রিপোর্ট অনুযায়ী, আক্রান্ত ওই ব্যক্তি গত তিনমাস ধরে বেশ কিছু সমস্যর মুখোমুখি হচ্ছিল। যেমন হঠাত করে গলার স্বর বদলে যাওয়া, গলাতে ব্যাথা, ঢোক গিলতে কষ্ট তো ছিলই সঙ্গে ক্লান্তির ছাপ সবসময়েই চোখেমুখে থাকত। কিন্তু গলার স্বর ব দলে যেতেই বিষয়টি নিয়ে একটি হাসপাতালে যান ওই ব্যক্তি। হাসপাতালের চিকিত্সকের কথা অনুযায়ী, গত তিন মাস ধরে গিলতে সমস্যা হচ্ছিল তাঁর। এমনকি আরও বেশ কিছু সমস্যার কথাও জানান তাঁরা। তবে তাৎপর্যপূর্ণ ভাবে ওই ব্যক্তির কোনও শারীরিক সমস্যাই ছিল না।
চিকিৎসকরা এক্স-রে এবং সিটি স্ক্যান করার পরামর্শ ওই ব্যক্তিকে দিয়েছিলেন। তাতে এক্স রে রিপোর্ট স্বাভাবিক আসলেও সিটি স্ক্যানে একটি ছোট সমস্যা ধরা পড়ে। দেখা যায় ঘাড়ে একটি ফোঁড়া হয়েছে ওই ব্যক্তির। অনেক ক্ষেত্রেই Paratracheal ফোঁড়া জীবনকে ঝুঁকির মধ্যে ফেলে দেয়। এমনকি এর মাধ্যমে মৃত্যু পর্যন্ত হতে পারে। চিকিত্সকরা জানাচ্ছেন, ওই ব্যক্তির সমস্ত রিপোর্ট "ডাব্লুএইচও কোলাবোরেটিং সেন্টার ফর রেফারেন্স অ্যান্ড রিসার্চ অন মেডিক্যাল ইমপোর্টেন্স"-এ পাঠানো হয়। যেখানে তাদের 'কনড্রোস্টেরিয়াম পুরপিউরিয়াম' -এর কথা বলা হয়।
গবেষকরা বলছেন, এটি সম্পূর্ণ একটি বিরল ব্যাপার। 'কনড্রোস্টেরিয়াম পুরপিউরিয়াম' একটি উদ্ভিদ ফাঙ্গাস। যা গাছের মধ্যে, বিশেষ করে গোলাপ গাছের পাতার রোগ তৈরি করে। আর তা এই প্রথমে মানুষের শরীরে রোগ সৃষ্টি করল। মনে করা হচ্ছে।, ওই ব্যক্তি যেহেতু মাশরুম সহ বিভিন্ন ছত্রাক নিয়ে ঘাটাঘাটি করেন। সেই কারণেই সম্ভবত এমন বিরল রোগে আক্রান্ত হয়েছেন।












Click it and Unblock the Notifications