আরও মহার্ঘ জ্বালানি তেল! মোকাবিলায় ৫ সূত্র মোদী সরকারের

আরও মহার্ঘ জ্বালানি তেল। ১৫ সেপ্টেম্বর শনিবার কলকাতায় পেট্রোল ও ডিজেলের দাম বেড়েছে লিটার পিছু যথাক্রমে ৩৫ ও ২৪ পয়সা করে।

আরও মহার্ঘ জ্বালানি তেল। ১৫ সেপ্টেম্বর শনিবার কলকাতায় পেট্রোল ও ডিজেলের দাম বেড়েছে লিটার পিছু যথাক্রমে ৩৫ ও ২৪ পয়সা করে। কলকাতায় পেট্রোল ও ডিজেলের দাম হয়েছে লিটার পিছু যথাক্রমে ৮৩.৪৯ এবং ৭৫.৩৯ টাকা। যদিও নির্দিষ্ট রাজ্যে কর ভিন্ন হওয়ায় শহর অনুযায়ী এই দাম বৃদ্ধিও ভিন্ন।

আরও মহার্ঘ জ্বালানি তেল! মোকাবিলায় ৫ সূত্র মোদী সরকারের

দিন কয়েক আগে রাজ্যের পেট্রোল ও ডিজেলে লিটার পিছু একটাকা করে কমানোর সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মূল্যহ্রাসকেও গ্রাস করে নিয়েছে বর্তমানের মূল্যবৃদ্ধি।

গত দুদিনের কলকাতা তথা পশ্চিমবঙ্গে পেট্রোল ও ডিজেলের মূল্য বৃদ্ধি হয়েছে যথাক্রমে ৬২ পয়সা এবং ৪৬ পয়সা।

এদিন দিল্লিতে পেট্রোলের মূল্য ৩৫ পয়সা বৃদ্ধি পেয়ে হয়েছে লিটার পিছু ৮১.৬৩ টাকা এবং মুম্বইতে ৩৪ পয়সা বৃদ্ধি পেয়ে হয়েছে ৮৯.০১ টাকা।
দিল্লিতে ডিজেলের মূল্য এদিন ২৪ পয়সা বৃদ্ধি পেয়ে হয়েছে লিটার পিছু ৭৩.৫৪ টাকা এবং মুম্বইতে ২৫ পয়সা বৃদ্ধি পেয়ে হয়েছে ৭৮.০৭ টাকা।
এদিকে দেশে তেলের দামের ঊর্ধ্বগতি এবং টাকার দামে পতনের মোকাবিলায় এবার ৫ সূত্র-কে সামনে নিয়ে এসেছে মোদী সরকার। আবশ্যিক নয় এমন পণ্যের আমদানি বন্ধ করে সরকার চাইছে কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিটের ভারকে কমাতে। এর ফলে তেলের দামের যে ঊর্ধ্বগতি তাতেও নিয়ন্ত্রণ আনা যাবে বলে মনে করছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। তিনি জানান, ভারতীয় অর্থনীতিতে বৈদেশিক মুদ্রার প্রবেশকে আরও সুগম করতে হবে। মশালা বন্ড নিয়ে ভারতীয় ব্যাঙ্কগুলির উপরে যে মার্কেটিং নিষেধাজ্ঞা ছিল তাও তুলে নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+