Lok Sabha Election 2024: জমে উঠেছে ভোট বাজার! কলকাতার কোথায় পাবেন জোড়াফুলের শাড়ি,পদ্মফুলের টিশার্ট?
Lok Sabha Election 2024: লোকসভা নির্বাচনের দিন ঘোষণা করে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। তবে এখন নির্বাচন মানে এখন আর শুধুই দেওয়ালে দেওয়ালে প্রতীক আঁকা নয়, শুধুই দলীয় প্রার্থীর নাম নিয়ে পোস্টার দেওয়া নয়, এখন দলীয় প্রতীক জড়িয়ে নেওয়া যায় অঙ্গে। দেওয়ালে নয়, বুকে লেখা হয় স্লোগান।
ধরতে পারলেন না? খুলেই বলা যাক। ইদানিং শাড়িতে আঁকা জোড়াফুল, টি-শার্টে আঁকা পদ্ম অনেকেই দেখেছেন। কিংবা ধরুন মাথায় ধরা ছাতায় আঁকা কোনও দলে রাজনৈতিক প্রতীক। কিন্তু সেসব পাওয়া যায় কোথায়? কতই বা দাম? রইল বিস্তারিত (Lok Sabha Election 2024) তথ্য।

কলকাতা শহরের (Kolkata) অলিতে-গলিতে এমন অনেক জায়গা আছে, যার সন্ধান পাওয়া যায় না চট করে। সেভাবেই অবাক হতে হয় বড়বাজারের একটি গলিতে। সার সার দেওয়া দোকান। গেরুয়া-সবুজ-সাদায় চোখ একেবারে ধাঁধিয়ে যাওয়ার জোগাড়। কত বড় দলীয় পতাকা চাই? কীসের ওপর ছাপাতে চান দলের প্রতীক? সবকিছুর সন্ধান মিলবে বড়বাজারের ওই গলিতে।
সারা বছরই কম-বেশি ব্যবসা চলে দোকানগুলিতে। আর ভোট এলেই বেড়ে যায় ভিড়। অর্ডারের পর অর্ডার সামলাতে রাত-দিন এক করে খাটতে গয় কর্মীদের। লোকসভা নির্বাচন এগিয়ে আসার সঙ্গে সঙ্গে সে সব দোকানেও বেড়েছে ব্যস্ততা। দোকানের কর্মীরা বলছেন, মূলত পতাকা কেনার ধুমই বেশি থাকে। তবে, শাড়ি, টি শার্ট, ব্যাজের চাহিদাও নেহাত কম নয়। কী বলছেন আরও বিক্রেতারা? বড় বাজারে ঠিক কোথায় এই সমস্ত দোকান?
রইল One India Banglar -র এক্সক্লুসিভ রিপোর্ট-












Click it and Unblock the Notifications