ধুন্ধুমার শ্যামবাজারে, রুদ্রনীল ঘোষদের আটক করে নিয়ে যাওয়া হল লালবাজার

শ্যামবাজার মেট্রো স্টেশনের কাছে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হল শুক্রবার। বিজেপির তরফ থেকে বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল। মঞ্চ আগেই উধাও হয়ে যায়। শেষ পর্যন্ত বিজেপি নেতৃত্বদের আটক করে নিয়ে যাওয়া হল লালবাজার।

আটক হলেন বিধায়ক অগ্নিমিত্রা পল, রুদ্রনীল ঘোষ, রূপা গঙ্গোপাধ্যায় প্রমুখ নেতৃত্ব। এছাড়াও বিজেপির কর্মী - নেতারা আটক হলেন। টেনেহিঁচড়ে পুলিশ তাদের গাড়িতে তুলল। মহিলা মোর্চার কর্মীদেরও রেয়াত করা হল না। মহিলা পুলিশ তাদের জোর করে টেনে তুলল গাড়িতে।

Rudranil Ghosh

নারী নির্যাতনের বিরুদ্ধে আরজি করের ঘটনার প্রতিবাদে বিজেপি কর্মসূচি নিয়েছে। সেখানে বিজেপির মহিলা নেত্রী কর্মীদের উপরেই আক্রমণ নেমে এল। এটাই কি বাংলার সংস্কৃতি? প্রশ্ন তুলল বিজেপি নেতৃত্ব। প্রিজন ভ্যান থেকে ভিডিও বার্তা দিলেন রুদ্রনীল ঘোষ। বাংলার মানুষকে পথে নামার জন্য অনুরোধ করলেন তিনি।

বিক্ষোভ ধরনা কর্মসূচির জন্য এক নম্বর গেটের কাছে রাস্তার ধারে মঞ্চ বাধা হয়েছিল সকালে দেখা যায় পুলিশ সেই মঞ্চ খুলে দিয়েছে তাই নিয়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে বিজেপি সমর্থকদের মধ্যে। সেই সময় বিজেপির রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য, বিধায়ক অগ্নিমিত্রা পল উপস্থিত হন। পুলিশের সঙ্গে বচসা শুরু হয়।

এরপর সেখানে রুদ্রনীল ঘোষ, রূপা গঙ্গোপাধ্যায় সহ অন্যান্যরা আসেন। বিজেপি কর্মী সমর্থকরা রাস্তায় বসেই ধরনা কর্মসূচির চেষ্টা করেন। পুলিশ তাদের এই জায়গা করে দিতে অনুরোধ জানায়। ওই এলাকায় কর্মসূচি করা যাবে না। যানজটের সমস্যা দেখা দেবে। ট্রাফিক সচল রাখার জন্য সেখানে কোনও কর্মসূচি করা যাবে না। এ কথা জানানো হয়।

পুলিশের সঙ্গে তীব্র বাদানুবাদ শুরু হয় বিজেপি নেতৃত্বর। এরপরেই বিজেপি নেতৃত্ব, কর্মী সমর্থকদের আটক করতে শুরু করে পুলিশ। রাস্তা থেকে তুলে প্রিজন ভ্যানে জোর করে ওঠানো হয়। এক সময় নেতৃত্বদেরও জোর করে গাড়িতে তোলা হয়। লালবাজারে উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয় রুদ্রনীল ঘোষদের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+