সরকারের হাতে ছাড়লে বগটুই হবে! ভাইফোঁটায় মা-বোনেদের নিরাপত্তা নিয়ে বিস্ফোরক দিলীপ ঘোষ
ভাইফোঁটার সকালে রাজ্যে মা-বোনেদের নিরাপত্তা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে নিশানা করলেন দিলীপ ঘোষ। তিনি বলেন, সরকারের হাতে তা ছেড়ে দিলে বগটুইয়েরপ মতো ঘটনা ঘটবে। অন্যদিকে তিনি দুর্নীতি অভিযুক্ত পার্থ, অনুব্রত
ভাইফোঁটার সকালে রাজ্যে মা-বোনেদের নিরাপত্তা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে নিশানা করলেন দিলীপ ঘোষ। তিনি বলেন, সরকারের হাতে তা ছেড়ে দিলে বগটুইয়েরপ মতো ঘটনা ঘটবে। অন্যদিকে তিনি দুর্নীতি অভিযুক্ত পার্থ, অনুব্রত এবং মানিক ভট্টাচার্যের মধ্যে বিভেদ করা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেন।

প্রসঙ্গ এনসিসি
রাজ্য সরকার এনসিসির ক্যাডেটদের টাকা দিচ্ছে না। এর প্রেক্ষিতে এদিন দিলীপ ঘোষ বলেন, এনসিসির নিয়মানুবর্তিতার কারণে ছোটবেলা থেকে অনেক ছেলে মেয়ে উপকৃত হন। পরবর্তী সময়ে আধাসামরিক বাহিনী কিংবা সামরিক বাহিনীতে নিয়োগের সুযোগ থাকে। তিনি কটাক্ষ করে বলেন পশ্চিমবঙ্গ সরকার যদি মনে করে তাদের দলের নেতাদের মতোই সবাই চরিত্রহীন আর চোর হোক তাহলে এনসিসি বন্ধ করে দেওয়া উচিত। এনসিসি করলে কেউ মা-মাটি-মানুষের ঝাণ্ডা করবে না। সেই কারণেই মনে হয় সরকার এটা করেছে, বলেছেন দিলীপ ঘোষ।

স্কুলে স্কুলে শিশু সংসদ
রাজ্য সরকারের তরফে স্কুলে স্কুলে শিশু সংসদ চালু করা হয়েছে। সেখানে ছাত্রছাত্রীদের প্রতিনিধিত্ব থাকার পাশাপাশি শিক্ষক শিক্ষিকারও থাকছেন। এব্যাপারে প্রশ্ন করা হলে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি বলেন, সিপিএমও একটা সময়ে কিশোর বাহিনী তৈরি করেছিল। তিনি বলেন, নিজের দলে সংস্কার এনে নেতাদের সংস্কারের ব্যবস্থা করা উচিত। যাতে ব্যভিচার ও ভ্রষ্টাচার থেকে দল মুক্ত থাকে, তাতে দলের পাশাপাশি সমাজেরও ভাল হয় বলে মন্তব্য করেছেন তিনি।

উদয়ন গুহের হুমকি
বুধবার উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিককে যে হুমকি দিয়েছেন, সে প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, বর্তমানে সমাজে যারা দুষ্কৃতকারী তারাই তৃণমূলের নেতা। তাদের কাছ থেকে ভাল কিছু আশা করা যায় না। বিরোধীদের মারবো, কাটবো ভয় দেখিয়ে রাজনীতি করবো এটা কতদিন চলবে, সেখানে ভাল কিছু হবে না। পরিস্থিতি এমনই যে বিজয়া সম্মেলনীতে পুলিশ নিয়ে যেতে হচ্ছে। এরা নিজেরাই নিজেদের মধ্যে মারামারি-কাটাকাটি করছে। যে কারণে বাংলার দুরবস্থা, যা হবার তাই হয়েছে।

সরকারের হাতে ছেড়ে দিলে বহটুই হবে
ভাইফোঁটার দিনে রাজ্যের নারীরা কতটা সুরক্ষিত, সে প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, তারা এটা আশা করেন যে বোনেরা যখন ফোটা দেবেন, কমপক্ষে যাঁরা ফোঁটা নেবেন তাঁরা যেন সংকল্প করেন বোনেরা, মায়েরা যেন সমাজে সুরক্ষিত হন। দায়িত্ব আমাদেরই নিতে হবে। সরকারের হাতে ছেড়ে দিলে বগটুই হবে বলে কটাক্ষ করেন তিনি। তিনি বলেন, আজকের দিনে মাতৃসমাজ বা নারী সমাজের সম্মান সুরক্ষিত করার সংকল্প নেওয়া উচিত।

পার্থকে এক চোখে, অনুব্রত মানিককে আরেক চোখে
নিয়োগ দুর্নীতিতে জড়ানো পার্থ চট্টোপাধ্যায় এবং মানিক ভট্টাচার্যকে আলাদ করেছেন তৃণমূলের সাংসদ সৌগত রায়। অন্যদিকে অনুব্রত মণ্ডলকেও তিনি পার্থ চট্টোপাধ্যায়ের থেকে আলাদা করেছেন। এব্যাপারে প্রশ্ন করা হলে দিলীপ ঘোষ বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করে দিয়েছেন কে চোর আর কে নয়। যে ৩৫০ কোটির মালিক, ৫০০ কোটি নিচে হলে তাকে চোর বলা হবে না। তাই উনি যেটা বলে দিয়েছেন, তার বিরুদ্ধে কারও কিছু বলার হিম্মত নেই। সেই কারণেই ওইরকম বলছেন। তবে আইন তো বলবে, কে ঠিক আর কে ভুল।












Click it and Unblock the Notifications