Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

List of Train Cancelled: ৫২ ঘণ্টা ধরে চলবে কাজ, শনিবার একগুচ্ছ লোকাল বাতিল, চলবে না একাধিক এক্সপ্রেসও

List of Train Cancelled: শিয়ালদহের উত্তর শাখায় বাতিল হচ্ছে বহু ট্রেন! দমদম স্টেশনের অত্যাধুনিক ইলেকট্রনিক ইন্টারলকিং সিস্টেমে আপগ্রেডের কাজ করা হবে। আর এই কাজের জন্য একাধিক ট্রেন বাতিল করা হয়েছে।

শনিবার এবং রবিবার শিয়ালদহ উত্তর শাখায় এই ট্রেনগুলি বাতিল (List of Train Cancelled) থাকবে বলে জানানো হয়েছে। ফলে চরম সমস্যার মধ্যে পড়তে হবে সাধারণ মানুষ থেকে নিত্য যাত্রীরা

List of Train Cancelled

List of Train Cancelled: ৫২ ঘণ্টা ধরে চলবে কাজ

রেলের তরফে দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১৬ মার্চ রাত ১২ টা থেকে ১৮ মার্চ বিকেল ৪টে পর্যন্ত ইলেকট্রনিক ইন্টারলকিং সিস্টেমে আপগ্রেডের কাজ চলবে। আর এই কাজের জন্য শিয়ালদহ মেন শাখায় ১৪৩ লোকাল ট্রেন বাতিল (List of Train Cancelled) করা হয়েছে বলে রেলের তরফে দেওয়া বিজ্ঞপ্তি তে জানানো হয়েছে।

দীর্ঘ প্রায় ৫২ ঘণ্টা ধরে এই কাজ চলবে বলে জানা গিয়েছে। এই কাজের জন্য যাত্রীদের দুর্ভোগের কথা রেলের তরফে মেনে নেওয়া হয়েছে। এজন্য ক্ষমাও চেয়ে নিয়েছে রেল। কিন্তু এই কাজের ফলে রেল পরিষেবায় গতি আসবে বলে জানানো হয়েছে।

List of Train Cancelled: শনিবার কোন কোন ট্রেন বাতিল থাকবে

শনিবার অর্থাৎ আগামীকাল ১৬ মার্চ একাধিক ট্রেন বাতিল (List of Train Cancelled) থাকবে বলে জানা গিয়েছে। বাতিল থাকবে শিয়ালদহ-রানাঘাট, শিয়ালদহ-হাবড়া, শিয়ালদহ-হাসনাবাদ লোকাল। পাশাপাশি শিয়ালদহ-মধ্যমগ্রাম, শিয়ালদহ-দমদম ক্যান্টনমেন্ট, শিয়ালদহ-বারাসত, শিয়ালদহ-গোবরডাঙা, শিয়ালদহ-বনগাঁ, শিয়ালদহ-বর্ধমান, শিয়ালদহ-কাটোয়া, শিয়ালদহ-দত্তপুকুরের শাখায় একাধিক লোকাল বাতিল থাকবে বলে রেলের তরফে দেওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

List of Train Cancelled: বাতিল থাকবে বেশ কয়েকটি এক্সপ্রেস

শুধু তাই নয়, শিয়ালদহ-ডানকুনি, শিয়ালদহ বারাকপুর এবং নৈহাটি শাখায় বহু লোকাল ট্রেন বাতিল থাকবে। পাশাপাশি শনিবার বারাকপুর-দমদম, মাঝেরহাট-মধ্যমগ্রাম, মাঝেরহাট-বারাসত, হাসনাবাদ-মাঝেরহাট সহ একাধিক শাখারও একগুচ্চ ট্রেন বাতিল থাকবে বলে রেলের তরফে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বাতিলের তালিকায় রয়েছে কয়েকটি মেল এক্সপ্রেসও। যেমন শিয়ালদহ-জঙ্গিপুর এক্সপ্রেস, আসানসোল ইন্টারসিটি এবং শিয়ালদহ-সিউড়ি এক্সপ্রেস বাতিল (List of Train Cancelled) থাকবে বলে জানানো হয়েছে।

শুধু শনিবারই নয়, রবিবারও বহু ট্রেন বাতিল (List of Train Cancelled) থাকবে বলে রেলের তরফে দেওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এক নজরে দেখে নিন রবিবার কোন কোন ট্রেন বাতিল থাকছে দীর্ঘ কাজের জন্য-

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+