বন্ধুর হাতে বন্ধু 'খুন', চাঞ্চল্য নারকেলডাঙায়
নারকেলডাঙায় বন্ধুর হাতে বন্ধু খুন। মদ্যপানের পর বচসার জেরে খুন বলে অনুমান পুলিশের। জানা গিয়েছে, মহম্মদ রাজুকে চড় মারে অভিযুক্ত। এরপরেই সংজ্ঞা হারান রাজু। হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়।
নারকেলডাঙায় বন্ধুর হাতে বন্ধু খুন। মদ্যপানের পর বচসার জেরে খুন বলে অনুমান পুলিশের। জানা গিয়েছে, মহম্মদ রাজুকে চড় মারে অভিযুক্ত। এরপরেই সংজ্ঞা হারান রাজু। হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয় মহম্মদ রাজুকে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় প্রতিদিনই মদের আসরে যেত মহম্মদ রাজু। সেখানেই সোমবার রাতে বচসা হয় বলে জানা গিয়েছে। ঘটনার তদন্তে মদের আসরের জায়গায় যাবে পুলিশ। সেখানে থাকা অন্যদের সঙ্গেও পুলিশ কথা বলবে বলে জানা গিয়েছে।
অভিযুক্ত বন্ধু মন্টুকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে অনিচ্ছাকৃত মামলা রুজু করা হয়েছে। ধৃতকে শিয়ালদহ আদালতে তোলা হয়েছে।












Click it and Unblock the Notifications