বঙ্গোপসাগরের উপরে ঘূর্ণাবর্ত, দক্ষিণবঙ্গে ভারী বর্ষণের আশঙ্কা
কলকাতা, ২ সেপ্টেম্বর : গত কিছুদিন বিক্ষিপ্তভাবে কিছু জায়গায় বৃষ্টিপাতের খবর পাওয়া গেলেও ফের একবার ভারী বৃষ্টির চোখরাঙানি কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গের উপরে। [জলমগ্ন তিলোত্তমার জলছবি]
আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, বঙ্গোপসাগরের উত্তরে নতুন করে তৈরি হচ্ছে একটি ঘূর্ণাবর্ত। যার জেরে বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকা, বিশেষ করে গোটা দক্ষিণবঙ্গে ফের মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। [সুস্থ থাকতে বর্ষাকালে কী কী খাবার এড়িয়ে চলবেন]

জানা গিয়েছে, এই নতুন ঘূর্ণাবর্তের সবচেয়ে বেশি প্রভাব পড়বে প্রতিবেশী বাংলাদেশে। একইসঙ্গে অন্ধ্রপ্রদেশ, ওড়িশা ও পশ্চিমবঙ্গের উপকূল এলাকায় বৃষ্টিপাত হবে। [ভরা বর্ষায় ভাইরাল জ্বরের লক্ষণ ও কমানোর ঘরোয়া টোটকা]
আগামী ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গ অন্ধ্রপ্রদেশ, ওড়িশা ছাড়াও পূর্ব ভারতের রাজ্য নাগাল্য়ান্ড, মণিপুর, মিজোরাম ও ত্রিপুরাতেও বিক্ষিপ্ত বৃষ্টিপাতের আশঙ্কা করা হচ্ছে। বাংলাদেশ যেহেতু আমাদের রাজ্যের সংলগ্ন, তাই এরাজ্যের দক্ষিণে কলকাতা সহ সংলগ্ন জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে বলে হাওয়া অফিস জানিয়েছে। [ভরা বর্ষায় ফ্লু থেকে বাঁচতে এগুলি রাখুন ডায়েট চার্টে]












Click it and Unblock the Notifications