যাচ্ছেন কি বিজেপিতে! অধীর চৌধুরী স্পষ্ট করলেন নিজের অবস্থান
বিজেপিতে যোগদানের জল্পনায় জল ঢাললেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। সূত্রের খবর অনুযায়ী, তিনি বলেছেন, তিনি কংগ্রেসে ছিলেন, আছেন, থাকবেন।
বিজেপিতে যোগদানের জল্পনায় জল ঢাললেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। সূত্রের খবর অনুযায়ী, তিনি বলেছেন, তিনি কংগ্রেসে ছিলেন, আছেন, থাকবেন। কোনও কোনও মহল থেকে তিনি বিজেপিতে যাচ্ছেন বলে যে প্রচার চলছে তারও প্রতিবাদ করেন তিনি। সূত্রের খবর অনুযায়ী, দলের বৈঠকে ডাক না পাওয়া নিয়েও তিনি ক্ষোভ উগরে দেন।

প্রদেশ কংগ্রেসের বৈঠকে ডাক না পাওয়ার অভিযোগ
প্রদেশ কংগ্রেসের তরফে বৈঠকের আয়োজন করা হচ্ছে কলকাতায়। অথচ অনেকেই নাকি ডাক পাচ্ছেন না সেখানে। এমনটাই অভিযোগ করেছেন বহু পদাধিকারি। অর্গানাইজেশনার ইনচার্জ থেকে শুরু করে প্রাক্তন সভাপতি, সবাই কার্যত অবজ্ঞার কথাই তুলছেন বলে জানা গিয়েছে।

কলকাতার বৈঠকে এআইসিসির নেতা
জানা গিয়েছে, কলকাতায় শুরু হওয়া দুদিনের বৈঠকে হাজির রাজ্যের দায়িত্বপ্রাপ্ত নেতা গৌরব গগৈ। এছাড়াও রয়েছেন প্রদেশ সভাপতি সোমেন মিত্র, প্রদীপ ভট্টাচার্য, দীপা দাশমুন্সি।

জোট নিয়ে আলোচনা
সূত্রের খবর অনুযায়ী, বৈঠকে তৃণমূলের সঙ্গে জোট নিয়েও নাকি আলোাচনা হয়েছে। যদি প্রশ্ন উঠছে তৃণমূলের হাতেই যাঁরা আক্রান্ত তাদঁদের সঙ্গে জোট কী করে হবে।

কর্মীরা যেভাবে চাইছেন সেভাবেই চলবে দল
সূত্রের খবর অনুযায়ী, এআইসিসির তরফে পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত নেতা গৌরব গগৈ জানিয়েছেন, রাজ্যের কংগ্রেস কর্মীরা যেভাবে চাইবেন সেভাবেই চলবে দল।
-
সীমান্তের ওপার থেকে এবার কলকাতায় হামলার হুঁশিয়ারি পাকিস্তানি মন্ত্রী খোয়াজা আসিফের -
'৪মের পরে তৃণমূলের সব পাপের হিসাব হবে', কোচবিহারের জনসভা থেকে অলআউট আক্রমণে প্রধানমন্ত্রী মোদী -
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
ইরানে নিখোঁজ মার্কিন পাইলট উদ্ধার, 'আমরা উদ্ধার করেছি', সগর্বে ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
'সবকিছু উড়িয়ে দেব', মঙ্গলবারের ডেডলাইন শেষের আগেই ইরানকে ফের চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের -
সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের অডিও ক্লিপ শোনাল কমিশন, কড়া অবস্থান বিচারপতির -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী -
ঋষভ পন্থের ব্যাটে প্রথম জয় পেল লখনউ, ফের হারল হায়দরাবাদ -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে!












Click it and Unblock the Notifications