পদ্মপুকুরের মাঠে হঠাৎই বিস্ফোরণ! আহত একাধিক ছাত্র, কী বলছে পুলিশ
পদ্মপুকুরের মাঠে বোমা ফেটে জখম ৪ পড়ুয়া। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বেলা এগারোটা নাগাদ। প্রত্যক্ষদর্শীদের দাবি, দুই ব্যক্তি মাঠ লক্ষ্য করে কিছু ছোড়। এরপরেই বিস্ফোরণ হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
পদ্মপুকুরের মাঠে বোমা ফেটে জখম ৪ পড়ুয়া। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বেলা এগারোটা নাগাদ। প্রত্যক্ষদর্শীদের দাবি, দুই ব্যক্তি মাঠ লক্ষ্য করে কিছু ছোড়। এরপরেই বিস্ফোরণ হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

ইসলামিয়া হাইস্কুল থেকে বাড়ি ফিরছিল ষষ্ঠ শ্রেণির চার ছাত্র। পদ্মপুকুর মাঠের সামনে হঠাৎই বিস্ফোরণ। চার ছাত্রই আহত অবস্থায় সেখানে পড়ে যায়। স্থানীয় বাসিন্দারা সঙ্গে সঙ্গে তাদের ন্যাশনাল মেডিক্যাল কলেজে নিয়ে যান। সেখান থেকে প্রাথমিক চিকিৎসার পর ওই চার ছাত্রকে ছেড়ে দেওয়া হয়।
মাঠের মধ্যে কী ভাবে বোমা এল, সেই ঘটনার তদন্তে পুলিশ। ঘটনাটি নিয়ে স্থানীয় বাসিন্দাদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Click it and Unblock the Notifications