অগ্নিকাণ্ডের পর এবার ভাঙল চাঙড়! আহত ৪, আতঙ্ক মেডিক্যাল কলেজে
মেডিক্যাল কলেজে চাঙড় ভেঙে দুর্ঘটনা। গুরুতর আহত হয়েছেন চক্ষু বিভাগের চার রোগী। দুর্ঘটনার পরেই তাঁদেরকে এমারজেন্সিতে নিয়ে গিয়ে চিকিৎসাকরানো হয়।
মেডিক্যাল কলেজে চাঙড় ভেঙে দুর্ঘটনা। গুরুতর আহত হয়েছেন চক্ষু বিভাগের চার রোগী। দুর্ঘটনার পরেই তাঁদেরকে এমারজেন্সিতে নিয়ে গিয়ে চিকিৎসা
করানো হয়। যে ঘরটিতে চাঙড় ভেঙে পড়েছিল, সেই ঘরটি আপাতত বন্ধ করে রাখা হয়েছে। পূর্ত দফতর ঘরটি সারিয়ে দেওয়ার পর তা খোলা হবে বলে জানানো হয়েছে।

মেডিক্যাল কলেজের চক্ষু বিভাগের চতুর্থ তলে বহির্বিভাগের রোগীদের জন্য বরাদ্দ। সেখানে শুক্রবার হাজির ছিলেন অনেক প্রৌঢ়। হঠাৎই ফলস সিলিং শুদ্ধ চাঙড় ভেঙে পড়ে।
গুরুতর আহত হন চারজন। আহত রোগীদের সঙ্গে সঙ্গে জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। মাথায় আঘাত লাগায় চিকিৎসকদের দেওয়া প্রেসক্রিপশন অনুযায়ী সিটিস্ক্যানও করা হয়।
প্রত্যেকের অবস্থাই স্থিতিশীল বলে জানা গিয়েছে।
মাস দুয়ের আগে মেডিক্যাল কলেজে বিধ্বংসী আগুন লেগেছিল। আতঙ্ক ছড়িয়েছিল হাসপাতাল জুড়ে।












Click it and Unblock the Notifications