চিকিৎসা করাতে এসে এনআরএসে ধরা পড়ল করোনা, ৪ রোগীকে পাঠানো হল মেডিকেল কলেজে
চিকিৎসা করাতে এসে এনআরএসে ধরা পড়ল করোনা, ৪ রোগীকে পাঠানো হল মেডিকেল কলেজে
কলকাতার এনআরএস হাসপাতালে ফের করোনা সংক্রমণ। এবার এনআর এস হাস পাতালে ডাক্তার দেখাতে এসে আক্রান্ত হয়েছেন ৪ রোগী। ২ জন স্ত্রীরোগ বিভাগে এবং ২ জন মেডিসিন বিভাগে ডাক্তার দেখাতে এসেছিলেন তিনি। নিয়ম মতো তাঁদের করোনা পরীক্ষা করা হয়। চার জনেই রিপোর্ট করোনা পজেটিভ এসেছে।

ডাক্তার দেখাতে এসে ধরা পড়ল করোনা
এনআরএস হাসপাতালে স্ত্রীরোগ বিভাগে এবং মেডিসিন বিভাগে ডাক্তার দেখাতে এসেছিলেন ৪ জন। তাঁদের সকলেরই করোনা পরীক্ষা করানো হয়। রিপোর্টে জানা গিয়েছে চার জনই করোনা পজিটিভ। সঙ্গে সঙ্গে তাঁদের কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানেই আইসোলেশনে রাখা হয়েছে চার জনকে।

রাজ্যে বাড়ছে করোনা সংক্রমণ
রাজ্যে করোনা সংক্রমণ হু হু করে বাড়ছে। শুধু কলকাতা শহরেই করোনা সংক্রামিতের সংখ্যা ২০০০-এ পৌঁছে গিয়েছে। পাল্লা দিয়ে বাড়ছে কন্টাইনমেন্ট জোন। পরিযায়ী শ্রমিকরা আসতে শুরু করায় করোনা সংক্রমণ বেড়েই চলেছে গোটা রাজ্যে।

জেলাতে বাড়ছে সংক্রমণ
শহরের পাশাপাশি জেলাতেও করনা সংক্রমণ বাড়তে শুরু করেছে। গ্রিন জোনে থাকা একাধিক জেলাতে করোনা সংক্রমণ বাড়ছে। পরিযায়ী শ্রমিকরা ফিরতে শুরু করায় করোনা সংক্রমণ বাড়তে শুরু করেছে জেলায় জেলায়। উদ্বেগ বাড়াচ্ছে মালদহ, মুর্শিদাবাদ, বর্ধমান, হাওড়া জেলা।

হংকং মডেল অনুসরণ
পরিযায়ী শ্রমিকদের থেকে করোনা সংক্রমণ জেলায় জেলায় বাড়তে শুরু করায় বর্ধমানে হংকং মডেল অনুসরণের পথ বেছে নেওয়া হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে পরিযায়ী শ্রমিকদের হাতে কালি দিয়ে চিহ্নিত করা হচ্ছে।












Click it and Unblock the Notifications