অ্যাপোলোয় শিশুমৃত্যু : হেলথ রেগুলেটরি কমিশনে অভিযোগ বাবা-মায়ের

অ্যাপোলো হাসপাতালে চার মাসের শিশুকন্যা কুহেলির মৃত্যুর ঘটনায় হেলথ রেগুলেটরি কমিশনের কাছে অভিযোগ দায়ের করলেন বাবা-মা।

কলকাতা, ২০ এপ্রিল : অ্যাপোলো হাসপাতালে চার মাসের শিশুকন্যা কুহেলির মৃত্যুর ঘটনায় হেলথ রেগুলেটরি কমিশনের কাছে অভিযোগ দায়ের করলেন বাবা-মা।

আ্যাপোলোর বিরুদ্ধে চিকিৎসায় চূড়ান্ত গাফিলতির অভিযোগ আনা হয়েছে তাঁদের পক্ষ থেকে। জানানো হয়েছে পাঁচদিন ধরে তাঁদের শিশুকে একপ্রকার বিনা চিকিৎসায় ফেলে রাখা হয়েছিল। দু'দিন কিছু না খাইয়ে অ্যানাস্থেসিয়া করার কারণেই তাঁদের 'সুস্থ' শিশুর মত্যু হয়েছে। এই মৃত্যুর জন্য সম্পূর্ণ দায়ী হাসপাতাল।

অ্যাপোলোয় শিশুমৃত্যু : হেলথ রেগুলেটরি কমিশনে অভিযোগ দায়ের

বুধবারই স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে স্বতঃপ্রণোদিত তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল। স্বাস্থ্য অধিকর্তা বিশ্বরঞ্জন শতপথী হাসপাতাল কর্তৃপক্ষকে কুহেলির চিকিৎসা সংক্রান্ত রিপোর্ট দিতে নির্দেশ দিয়েছিলেন। বলেছিলেন, হেলথ রেগুলেটরি কমিশন এই ঘটনার তদন্ত করবে। সেইমতো এদিন শিশুটির পরিবারের তরফে অভিযোগ দায়ের করা হয়েছে। কুহেলির চিকিৎসা রিপোর্টও খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে ফুলবাগান থানায় যে অভিযোগ দায়ের হয়েছে, তার সূত্র ধরেই হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করা হয়েছে। ডানকুনির সঞ্জয় রায়ের মৃত্যুর পর ফের চার মাসের শিসুকন্যা কুহেলির মৃত্যু নিয়ে ফ্যাসাদে অ্যাপোলো। কোনওভাবেই বিষয়টিকে লঘু করে দেখা হবে না বলে স্বাস্থ্য দফতর সাফ জানিয়ে দিয়েছে।

বুধবার সকালে অ্যাপোলো হাসপাতালে মৃত্যু হয় চার মাসের ওই শিশু কন্যার। অ্যানাস্থেসিয়া ওভারডোজের কারণেই তার মৃত্যু হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। শিশু মৃত্যুর পরই অ্যাপোলো হাসপাতালে ধুন্ধুমার বেধে যায়। ব্যাপক ভাঙচুর চলে হাসপাতালে। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ফুলবাগান থানায় অভিযাগ দায়ের করা হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+