ভাঙছে তৃণমূল! কনক দেবনাথ-সহ চার নেতা যোগ দিলেন বিজেপিতে, এবার কে?

এবার ভাঙছে তৃণমূলও। বিজেপি-র সর্বভারতীয় সভাপতি অমিত শাহের উপস্থিতিতে মহাজাতি সদনে দলীয় কর্মসূচির মঞ্চে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপি-তে যোগ দিলেন চার তৃণমূল কংগ্রেস নেতা।

কলকাতা, ২৭ এপ্রিল : এবার ভাঙছে তৃণমূলও। বিজেপি-র সর্বভারতীয় সভাপতি অমিত শাহের উপস্থিতিতে মহাজাতি সদনে দলীয় কর্মসূচির মঞ্চে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপি-তে যোগ দিলেন চার তৃণমূল কংগ্রেস নেতা। এক সময়ে কংগ্রেসের মুখ হিসেবে দেখা যেত যে কনক দেবনাথকে, সেই কনক দেবনাথ, মনোজ পাণ্ডেরা কিছুদিন আগেই জাতীয় কংগ্রেস ছেড়ে নাম লিখিয়েছিলেন তৃণমূলে। এবার তাঁদের গন্তব্য বিজেপি।[দুর্নীতিবাজ তৃণমূল সরকারকে উৎখাত করে নতুন সোনার বাংলা গড়ার ডাক অমিতের ]

তৃণমূল কংগ্রেস সামনাসামনি এই দলত্যাগকে সেভাবে গুরুত্ব না দিলেও ভিতরে ভিতরে আশঙ্কায় ভুগতে শুরু করেছে। কেন তৃণমূল ছেড়ে বিজেপি-তে নাম লেখাচ্ছেন নেতারা? তবে কি ভাঙন শুরু হয়ে গেল দলে? দলবদলের পর নেতারা জানিয়েছেন, তৃণমূল এতটাই দুর্নীতিতে জড়িয়ে পড়েছে যে, এই দলে থাকতে নিজেদের অপরাধী বলে মনে হচ্ছে। তারপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশব্যাপী যে উন্নয়ন কর্মযজ্ঞ শুরু করেছেন, তাতে সামিল হতেই আমরা বিজেপিতে যোগদান করলাম।

ভাঙছে তৃণমূল! কনক দেবনাথ-সহ চার নেতা যোগ দিলেন বিজেপিতে, এবার কে?

মুখ্যমন্ত্রীর কেন্দ্রে জনসংযোগ প্রচারের পর অমিত শাহ মহাজাতি সদনে বিজেপির রাজ্য কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন। তারপর বুদ্ধিজীবীদের সঙ্গে বৈঠকও করেন তিনি। তারই মধ্যে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের হাত ধরে তৃণমূল ছেড়ে বিজেপিতে প্রবেশ ঘটে চার তৃণমূল নেতা কনক দেবনাথ, মনোজ পান্ডে, অনুপম দত্ত ও রাজেন পান্ডের। তাঁদের হাতে পতাকা তুলে দেন রাজ্য সভাপতি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+